উদ্দীপকের জুয়েলের সাথে তোমার পাঠ্যপুস্তকের কার সাদৃশ্য রয়েছে? তুলে ধর।
উত্তর: উদ্দীপকের জুয়েলের সাথে পাঠ্যপুস্তকের দ্বিতীয় আব্দুর রহমানের সাদৃশ্য রয়েছে। ৮২২ খ্রিষ্টাব্দে হাকাম মৃত্যুবরণ করলে তার পুত্র আবদুর রহমান আল-আওসাত স্পেনের সিংহাসনে বসেন। তিনি ক্ষমতা লাভ করে বিভিন্ন সঙ্কটের সম্মুখীন হন। দ্বিতীয় আবদুর রহমানের রাজত্বকালের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে বিদ্রোহ দমন। ৮২২ খ্রিস্টাব্দে ইহুদি ও খ্রিস্টানদের প্রায় ৪০ হাজার বিদ্রোহী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করলে আমির রউফের নেতৃত্বে সেখানে একটি অভিযান প্রেরণ করেন। তিনি বিদ্রোহীদের কঠোর হস্তে দমন করেন। দ্বিতীয় আবদুর রহমানের রাজত্বের শেষদিকে কর্ডোভার একদল গোঁড়া ও ধর্মান্ধ খ্রিষ্টান ইসলাম ও আরব শিক্ষা ও কৃষ্টিতে আকৃষ্ট খ্রিষ্টানদের দ্রুত আরবিকরণের বিরুদ্ধে এক উৎকট ও অভিনব আন্দোলন শুরু করে, যা ইতিহাসে 'জিলট মুভমেন্ট' বা 'ধর্মান্ধ আন্দোলন' নামে পরিচিত। গোঁড়া খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে নানারকম কটাক্ষ ও কুৎসা রটনা করতে থাকে। এ আন্দোলনে নেতৃত্ব দেন পারফেকটাস, ফ্লোরা, ইলুজিয়াস প্রমুখ খ্রিষ্টধর্মীয় নেতারা। আবদুর রহমান অত্যন্ত কঠোর হস্তে এ আন্দোলন দমন করেন এবং অনেককে প্রাণদন্ড প্রদান করেন। সমগ্র রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রথমেই তিনি প্রশাসনকে পুনর্গঠন করেন। কেন্দ্রীয় প্রশাসনকে সুবিন্যস্ত করে যোগ্যতার ভিত্তিতে প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করেন। দ্বিতীয় আবদুর রহমান স্থাপত্য। ক্ষেত্রেও কর্ডোভাকে উন্নত করে তোলেন। কর্ডোভা জামে মসজিদকে তিনি সুন্দরভাবে সংযোজন ও সংস্কার করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের জুয়েলের সাথে তোমার পাঠ্যপুস্তকের কার সাদৃশ্য রয়েছে? তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর