উদ্দীপকের (?) চিহ্নিত স্থান শনাক্তপূর্বক আমিরাতকে খিলাফতে রূপান্তর করার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থান স্পেনে উমাইয়া আমিরাতের শ্রেষ্ঠ শাসক খলিফা তৃতীয় আব্দুর রহমানকে নির্দেশ করে। তিনি স্পেনে উমাইয়া আমিরাতের পরিবর্তে খিলাফত ব্যবস্থার প্রবর্তন করেন। তৃতীয় আব্দুর রহমান ৯১২ খ্রিস্টাব্দে ক্ষমতায় আরোহণ করে নানা অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্যে ১৮ বছর পার করেন। সমগ্র স্পেনে শান্তিশৃঙ্খলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা কায়েম করে তিনি একচ্ছত্র অধিপতি হতে প্রয়াসী হন। এরপর তিনি ৯২৯ খ্রিস্টাব্দে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন এবং খলিফা হিসেবে তিনটি অত্যাবশ্যকীয় গুণ প্রচার করেন। যেমন জুমার দিনে খুৎবায় স্বীয় নাম উচ্চারণ, স্বীয় নামে স্বর্ণমুদ্রা ছাপানো এবং আমিরুল মুমেনিন উপাধি নেওয়া। এছাড়া তিনি খলিফা হিসেবে "আল-নাসির-লী দ্বিনীল্লাহ' উপাধিও গ্রহণ করেন। দশম শতাব্দীর ত্রিশের দশকে পৃথিবীতে তিনটি খিলাফতের অস্তিত্ব বিদ্যমান ছিল। যথা- বাগদাদে আব্বাসি খিলাফত, মিশরে ফাতেমি খিলাফত এবং স্পেনে উমাইয়া খিলাফত। স্পেনের কিংবদন্তি শাসক তৃতীয় আব্দুর রহমান আব্বাসি ও ফাতেমি খিলাফতের প্রতি বিতগ্রস্থ হয়ে স্পেনে রাজনৈতিক ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করে ইউরোপে মুসলিম শৌর্য ও বীর্য স্থায়ীভাবে প্রতিষ্ঠা ও ইসলামি কৃষ্টি ও সভ্যতা বিকাশের জন্য নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের (?) চিহ্নিত স্থান শনাক্তপূর্বক আমিরাতকে খিলাফতে রূপান্তর …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর