উক্ত শাসকের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিতে রাজদরবারের ব্যক্তিদের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: আবদুর রহমান আল আওয়াতের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিতে তার রাজদরবারের কতিপয় ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আবদুর রহমান ধর্মবেত্তা ইয়াহইয়া-বিন-ইয়াহইয়া, সংগীতজ্ঞ জিরিয়াব, হাজিব খোজা নাসের এবং সম্রাজ্ঞী তারুবা প্রমুখের পরামর্শ নিয়ে রাজ্য পরিচালনা করতেন। আবদুর রহমান আল আসওয়াত যে সাম্রাজ্য বিস্তার করেন তাতে এসব খ্যাতিমান ব্যক্তির ভূমিকা ছিল। অপরিসীম। উদ্দীপকে সম্রাট আকবরের রাজত্বকালের উন্নতি ও সমৃদ্ধিতে তার নবরত্নের অপরিসীম অবদান ছিল। একইভাবে আবদুর রহমানের সুনাম ও খ্যাতি বৃদ্ধিতে তার রাজদরবারের ব্যক্তিরা পুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মবেত্তা ইয়াহইয়া-বিন-ইয়াহইয়া একজন বিদ্বান ও মেধাবী ফকিহ ছিলেন। আবদুর রহমান বিচার কাজে তার পরামর্শ নিতেন। তার শাসনামলে সংগীতজ্ঞ জিরিয়াব অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। সুরের অপূর্ব ঝংকার তুলে শ্রোতাদের মুগ্ধ করার অনন্য ক্ষমতা ছিল তার। খোঁজা নাসের একজন অনারব ক্রীতদাস ছিলেন। তিনি আবদুর রহমানের প্রধান সচিব নিযুক্ত হয়েছিলেন। তিনি দক্ষতার সাথে রাজকার্য সম্পাদন করে আমির ও মহীয়সী তাবুবর অত্যন্ত পছন্দের মানুষে পরিণত হন। তারুব রূপে ও গুণে ছিলেন অনন্য সাধারণ। নিত্যনতুন পোশাক-পরিচ্ছদ চালু করে তিনি সুরুচির পরিচয় দেন। তিনি বুদ্ধিমত্তার সাহায্যে আমিরের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে সক্ষম হন। শিক্ষাসংস্কৃতির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। পরিশেষে বলা যায়, আবদুর রহমান আল আওয়াতের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিতে তার দরবারের এই চার ব্যক্তির অবদান ছিল অপরিসীম।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত শাসকের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিতে রাজদরবারের ব্যক্তিদের ভূমিকা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর