উদ্দীপকে বর্ণিত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাসনক্ষেত্রে ব্যাপক কৃতিত্ব প্রদর্শন করেন। স্পেনের উমাইয়া আমিরাতের শাসক দ্বিতীয় আব্দুর রহমান। দ্বিতীয় আব্দুর রহমান একজন দক্ষ, যোগ্য ও সুশাসক ছিলেন। তার রাজ্যসভায় চারজন ব্যক্তি স্ত্রী সুলতানা তারুব, খোজা নাসের, ইয়াহিয়া বিন ইয়াহিয়া, জিরিয়াব বিশেষ প্রভাব রাখতেন। তিনি তার প্রশাসনকে ঢেলে সাজান। সিংহাসনে আরোহণ করেই সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেন। বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি তাদমির বিদ্রোহ, মেরিদায় বিদ্রোহ, টলেডো বিদ্রোহ, খ্রিষ্টানদের সাথে শান্তি স্থাপন, নর্ম্যান আক্রমণ প্রতিহত করেন। বাইজানটাইনদের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন। প্রশাসনকে সুদক্ষভাবে পরিচালনার জন্য কর আদায়ের পরিমাণ বৃদ্ধি করেন। সামরিক ক্ষেত্রেও তার দক্ষতার কমতি ছিল না। তিনি বেতনভোগী একটি বিমানবাহিনী গঠন করেন। তিনি দেহরক্ষীর সংখ্যা বৃদ্ধি করেন। উন্নত যুদ্ধাস্ত্র সংগ্রহের ব্যবস্থা করেন। তিনি সেভিলে জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করেন। স্থাপত্যশিল্পেও তিনি বিশেষ অবদান রাখেন। তিনি অসংখ্য হাম্মামখানা, মসজিদ, মার্বেল পাথরের তৈরি রাস্তা ও ঝরনা তৈরি করে নগরীর সৌন্দর্য বৃদ্ধি করেন। তিনি জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার শাসনামলে কর্ডোভার লাইব্রেরি মুসলিম বিশ্বের সমৃদ্ধশালী লাইব্রেরিরূপে গড়ে ওঠে। তিনি গরিব ও দরিদ্র মানুষের জন্য দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাই উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায় যে, স্পেনের আমির দ্বিতীয় আব্দুর রহমান তার কৃতিত্বপূর্ণ কার্যাবলির দ্বারা বিশ্ববিখ্যাত হয়ে আছেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর