উদ্দীপকের সাথে মুসলমানদের আক্রমণের প্রাক্কালে স্পেনের সমাজে মিল কোথায়?
উত্তর: উদ্দীপকের বর্ণনামতে ভারতে মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতীয় সমাজ ছিল বহুধাবিভক্ত। শ্রেণিভেদ প্রথা ভারতীয় জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। রাজনৈতিকভাবেও ভারতীয় সমাজ ছিল শতধাবিভক্ত ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্রের রাষ্ট্রগ্রন্থি। সমাজে শূদ্রদের কোনো অর্থনৈতিক অধিকার ছিল না। আর গীতা পাঠের ক্ষেত্রেও শূদ্ররা বৈষম্যের শিকার হতো। তারা অন্যকোনো কাজ করতে পারত না। মুসলমানদের স্পেন আক্রমণের প্রাক্কালে স্পেনীয় সমাজের অবস্থাও অনুরূপ ছিল। তাছাড়া স্পেন বিজয়ের প্রাক্কালে সেখানকার রাজনৈতিক ক্ষেত্র খুবই অস্থির ছিল। গোত্রীয় ও ব্যক্তিগত দ্বন্দ্ব পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। স্পেন বিজয়ের প্রাক্কালে স্পেনে সামাজিক বৈষম্য খুবই প্রকট আকার ধারণ করেছিল। এসময় স্পেনে তিনটি পৃথক সামাজিক স্তর ছিল, যাদের মধ্যে বৈষম্য ছিল প্রকট- ১. সুবিধাভোগকারী অভিজাত সম্প্রদায়, ২. মধ্যবিত্ত ভূস্বামীবৃন্দ এবং ৩. ক্রীতদাসশ্রেণি। প্রথম শ্রেণিভুক্ত সুবিধাভোগকারীদের মধ্যে ছিলেন রাজন্যবর্গ, অমাত্যগণ, ধর্মযাজকশ্রেণি ও সামন্ত রাজাগণ। স্বৈরাচারী রাজন্যবর্গ, ক্ষমতালোভী সামন্ত রাজাগণ, বিলাসপ্রিয় অভিজাতশ্রেণি ও সুবিধাভোগকারী পুরোহিতবর্গ স্পেনে নৈরাজ্য ও শোষণ দ্বারা সামাজিক অরাজকতার সৃষ্টি করেন। মধ্যবিত্ত ভূম্বামিগণ ভূমিদাসদের নির্যাতন করে কর আদায় করতেন। এর ফলে সার্ফ এবং ভূমিদাস ছিল সমাজের সর্বনিম্ন স্তরে। তারা ছিল নিপীড়িত ও সর্বহারা। স্পেন বিজয়ের প্রাক্কালে এদেশে অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল। সামন্ডপ্রথা, উৎপীড়নমূলক কর, কৃষিকাজের অব্যবস্থা, কলকারখানার উৎপাদনে বাধা ও ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে বিরাট অন্তরায় হয়ে দাঁড়ায়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে মুসলমানদের আক্রমণের প্রাক্কালে স্পেনের সমাজে মিল কোথায়?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর