উদ্দীপকের পরিস্থিতি কী স্পেনে মুসলিম অভিযানকে ত্বরান্বিত করেছিল? যৌক্তিক মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের অনুরূপ পরিস্থিতি স্পেনে মুসলিম অভিযানকে ত্বরান্বিত করেছিল। অর্থাৎ তৎকালীন স্পেনের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নাজুক থাকায় স্পেনে মুসলমানদের আক্রমণের ক্ষেত্র প্রস্তুত করেছিল। মুসলমানদের স্পেন বিজয়ের প্রাক্কালে সেখানকার রাজনৈতিক ক্ষেত্র। খুবই অস্থির ছিল। গোত্রীয় ও ব্যক্তিগত দ্বন্দ্ব পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। সামন্ত রাজা রডারিক স্পেনের রাজা উইটিজাকে হত্যা করে জোরপূর্বক সিংহাসন দখল করে। রডারিকের দ্বৈরাচারী নীতির ফলে উইটিজার জামাতা সিউটার শাসনকর্তা কাউন্ট জুলিয়ান মুসা ইবন- নুসায়েরকে স্পেনে অভিযানের আমন্ত্রণ জানান। স্পেন বিজয়ের প্রাক্কালে স্পেনে সামাজিক বৈষম্য খুবই প্রকট আকার ধারণ করেছিল। এসময় স্পেনে তিনটি পৃথক সামাজিক স্তর ছিল, যাদের মধ্যে বৈষম্য ছিল প্রকট- ১. সুবিধাভোগকারী অভিজাত সম্প্রদায়, ২. মধ্যবিত্ত ভূস্বামীবৃন্দ এবং ৩. ক্রীতদাসশ্রেণি। মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের প্রচলিত প্রথা অনুযায়ী রাজকীয় শিষ্টাচার শেখার জন্য সামন্ত রাজাগণ কর্তৃক গথিক রাজার দরবারে পুত্র-কন্যাদের পাঠাতে হতো। এ উদ্দেশ্যে কাউন্ট জুলিয়ান স্বীয়কন্যা ফ্লোরিডাকে টলেডোতে প্রেরণ করেন। কিন্তু রডারিক ফ্লোরিডার শ্লীলতাহানি করলে তিনি সমুচিত শিক্ষাদানের জন্য উত্তর আফ্রিকার গভর্নর মুসা ইবনে নুসায়েরকে লম্পট ও স্বৈরাচারী রডারিকের বিরুদ্ধে সমরাভিযানের আহ্বান জানান। কাউন্ট জুলিয়ানের আমন্ত্রণে মুসা বিন নুসাইর সেনাপতি তারিক বিন জিয়াদকে ৭১০ খ্রিষ্টাব্দে স্পেনে অভিযান চালানোর জন্য প্রেরণ করেন। ৭১১ খ্রিস্টাব্দে তারিক সপ্তাহব্যাপী যুদ্ধে রাজা রডারিককে পরাজিত করেন। যুদ্ধ ক্ষেত্র হতে পলায়নকালে রাজা রডারিক নদীতে ডুবে মারা যায়। ফলে তারিক অতি সহজেই স্পেনে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। উক্ত আলোচনা থেকে একথা প্রতীয়মান হয়, উদ্দীপকের মতো পরিস্থিতি স্পেনে অভিযান চালাতে মুসলমানদের উদ্বুদ্ধ করেছিল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের পরিস্থিতি কী স্পেনে মুসলিম অভিযানকে ত্বরান্বিত করেছিল? যৌ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর