উদ্দীপকে স্পেনের প্রাক-মুসলিম বিজয়ের যে বিষয়টি ৩ প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণনায় স্পেনের মুসলিম বিজয়ের প্রাক্কালে শাসনব্যবস্থার দুর্বলতার দিকটির প্রকাশ পেয়েছে। মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। মুসলমানদের আগমনের পূর্বে শাসনকর্তাদের মধ্যে সর্বদা ঝগড়া- বিবাদ বিদ্যমান ছিল। সে সময়ে গথিক বংশের খ্রিষ্টান ধর্মাবলম্বী রডারিক ছিলেন স্পেনের রাজা। ন্যায়সঙ্গত রাজা উইটিজাকে পদচ্যুত ও হত্যা করে উচ্চাভিলাষী ও অত্যাচারী রডারিক বলপূর্বক সিংহাসন অধিকার করেন।সাম্রাজ্যের অধীনস্থ রাষ্ট্রগুলো বাধ্য হয়ে নামেমাত্র তার বশ্যতা স্বীকার করে কর প্রদান করত। যার মধ্যে জনগণের কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না। এসব অঞ্চলের শাসনকর্তাগণ একজন আরেকজনের সাথে সব সময় দ্বন্দ্ব-কলহে লিপ্ত থাকত। রাজাদের এসব দ্বন্দ্ব-কলহের কারণে, জনগণের মধ্যে একটা অসহায়ত্ব ও বিতৃজ্ঞাবোধের সৃষ্টি হয়। তাছাড়া স্থানীয় রাজাদের রাজনৈতিক গোলযোগ, সুসংহত সেনাবাহিনী অনুপস্থিতি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে ক্রমে ক্রমে দুর্বল করে তোলে।এ সুযোগে তারিক বিন জিয়াদ স্পেনে অভিযান প্রেরণ করেন এবং স্পেনকে মুসলিম সাম্রাজ্যভুক্ত করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে স্পেনের প্রাক-মুসলিম বিজয়ের যে বিষয়টি ৩ প্রতিফলিত হয়েছে তা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর