উদ্দীপকে স্বাধীন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা স্পেনের মুসলিম বিজয়েরই নামান্তর'- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে স্বাধীন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা স্পেনের মুসলিম বিজয়েরই নামান্তর- উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত। উদ্দীপকের বর্ণনায় ভারতবর্ষ যেমন ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল তেমনি প্রাক-মুসলিম স্পেন বিজয়ের পূর্বে ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল এবং সেখানকার শাসনকর্তাদের মধ্যে সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সে সময়ে স্পেনের রাজা ছিলেন গথিক বংশের রডারিক। তিনি ছিলেন। খ্রিস্টান ধর্মাবলম্বী। উচ্চাভিলাষী ও অত্যাচারী। রডারিক ন্যায়সঙ্গত রাজা উইটিজাকে পদচ্যুত ও হত্যা করে বলপূর্বক সিংহাসন অধিকার করেন। রাজা রডারিক সাধারণ স্পেনবাসী, ক্রীতদাস ও ভূমিদাসদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন-নিপীড়ন চালাতে থাকে। তাছাড়া রাজ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা, সুসংহত সেনাবাহিনীর অনুপস্থিতি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও দুর্বল করে তোলে। জনগণের প্রতি অত্যাচার, নির্যাতন, শাসনব্যবস্থার দুর্বলতা প্রভৃতি খলিফা আল ওয়ালিদের আফ্রিকার শাসনকর্তা মুসাকে স্পেন জয় করতে অনুপ্রাণিত করে। আর তিনি স্পেনকে মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার জন্য সেনাপতি তারিকের নেতৃত্বে এক দক্ষ মুসলিম বাহিনী স্পেন আক্রমণ করে এবং রাজা রডারিককে পরাজিত করে। যার ফলশ্রুতিতে খ্রিস্টান অধ্যুষিত স্পেন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। উদ্দীপকের বর্ণনার আলোকে বলা যায়, তুর্কি বীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর যেমন ভারতবর্ষে সামরিক অভিযান চালিয়ে খুব সহজেই সমগ্র ভারতবর্ষে স্বাধীন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তেমনি সেনাপতি তারিক স্পেনে অভিযান চালিয়ে সমগ্র স্পেনকে মুসলিম সাম্রাজ্যভুক্ত করেন। এ দিক থেকে একটি বিষয় খুবই স্পষ্ট, উদ্দীপকে স্বাধীন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা স্পেনের মুসলিম বিজয়েরই নামান্তর। এ বিষয়টি সঠিক ও যথার্থ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে স্বাধীন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা স্পেনের মুসলিম বিজয়েরই না…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর