গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যানের কর্মকান্ডের সাথে কোন উমাইয়া শাসকের কর্মকান্ডের মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যানের কর্মকান্ডের সাথে উমাইয়া খলিফা তৃতীয় আব্দুর রহমানের কর্মকান্ডের মিল লক্ষ করা যায়। মূলত তৃতীয় আব্দুর রহমানের শাসনকালে স্পেনে সর্বত্র শান্তি ও সমৃদ্ধি বিরাজমান ছিল। তার শাসনকালেই কৃষিক্ষেত্রে উন্নতি সাধনের জন্য নলযোগে পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়। তাছাড়া শিল্প, ব্যবসায় বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছিল। তার শাসনামলের সবচেয়ে লক্ষণীয় দিক ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি। আইনশৃঙ্খলা এত উন্নত ছিল যে, বণিক ও পথিকগণ নির্বিঘ্নে যাতায়াত বা ভ্রমণ করতে সক্ষম হতেন। এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নামমাত্র মূল্যে বিক্রয় হতো। তৃতীয় আব্দুর রহমানের সময় যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটে। এতে জনগণের চলাফেরায় ও সাম্রাজ্যে সমৃদ্ধির ছোঁয়া পরিলক্ষিত হয়। জনগণ একস্থান থেকে অন্যস্থানে চলাফেরা করার জন্য ঘোড়ায় চড়ে যাতায়াত করত। উপর্যুক্ত আলোচনা থেকে এ ধারণা বদ্ধমূল হয় যে, তৃতীয় আব্দুর রহমানের সময় স্পেনের সমৃদ্ধি ব্যাপক আকার ধারণ করে। অতএব উদ্দীপকের চেয়ারম্যানের সাথে এ শাসকের উন্নয়নমূলক কর্মকান্ডে এক অবিচ্ছেদ্য মিল বিদ্যমান।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যানের কর্মকান্ডের সাথে কোন উমাইয়া শাসকের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর