শেয়ারFacebookWhatsApp

ইউরোপের কোন দেশের শাসকের ঘটনাবলি উদ্দীপকে ৩ ২ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: ইউরোপের স্পেনের শাসক আব্দুর রহমান আদ দাখিলের ঘটনাবলি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। ৭৫০ সালে জাবের যুদ্ধে উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের মৃত্যু হলে আব্বাসি খলিফা আস-সাফফাহ জোরপূর্বক সিংহাসন দখল করেন। ক্ষমতা লাভের পর তিনি উমাইয়া বংশ ধ্বংস করতে এক প্রচন্ড অভিযান পরিচালনা করেন। উমাইয়া খলিফা হিসামের পৌত্র উক্ত হত্যাকাণ্ড হতে কোনোরকমে রেহাই পেয়েছিলেন। পাঁচ বছরকাল তিনি প্যালেস্টাইন, মিশর, উত্তর আফ্রিকায় নিতান্ত অসহায় অবস্থায় ঘুরে বেড়ান। এত দুর্দশার মধ্যেও তিনি একটি উমাইয়া সাম্রাজ্য স্থাপনের স্বপ্নে বিভোর ছিলেন। তিনি তার লালিত স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে মরক্কোর সিউটা নগরের দক্ষিণে এক পার্বত্য অঞ্চলে বনু নাসর গোত্রে আশ্রয় গ্রহণ করেন এবং স্পেনে একটি স্বাধীন রাজ্য স্থাপনের লক্ষ্যে তার দুর্দিনের সঙ্গী বদরকে স্পেনের উমাইয়া বংশীয় লোকদের নিকট প্রেরণ করে। অতঃপর ৭৫৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তিনি স্পেনের মাটিতে পদার্পণ করেন। সেখানে তার প্রতি সমর্থনের পাল্লা ভারি হতে থাকে। এরই ধারাবাহিকতার ৭৫৬ সালের মাঝামাঝিতে তিনি বিনা রক্তপাতে স্পেনের দক্ষিণ অঞ্চলের জেলাগুলো দখল করেন। সময়ের আবর্তনে আব্দুর রহমান আরও শক্তিশালী হয়ে উঠেন এবং ৭৫৬ সালেই ইউসুফ আল কিহরিকে পরাজিত করে সমগ্র স্পেন অধিকার করেন ও স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

ইউরোপের কোন দেশের শাসকের ঘটনাবলি উদ্দীপকে ৩ ২ প্রতিফলিত হয়েছে? ব্যা…

উদ্দীপক

উজ্জ্বল তার বাবার মুখে ইতিহাসের এক আমিরের নতুন আমিরাত প্রতিষ্ঠার গল্প শুনছিল। নতুন আমির অল্প বয়সে পিতৃ সিংহাসন হতে বঞ্চিত হয়ে রাজপরিবারের অন্যদের মৃত্যু স্বচোখে অবলোকন করে ছোট ভাইকে সঙ্গে নিয়ে নদী পার হয়ে পালিয়ে যান এবং সুদীর্ঘ পাঁচ বছর যাযাবর জীবনযাপন করার পর ইউরোপ মহাদেশে একটি স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৩২ বছর অতান্ত যোগ্যতার সাথে উক্ত আমিরাতের শাসনকার্য পরিচালনা করে মৃত্যুবরণ করেন।

উত্তর

প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজপাখি বলা হয়।

উত্তর

স্পেনে মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র কর্ডোভা। অনুপম সৌন্দর্যমন্ডিত এ নগরী ছিল তৎকালীন যুগের জগৎমণি। চব্বিশ মাইল দীর্ঘ এবং ছয় মাইল প্রশ্ন কর্ডোভায় দশ লক্ষ লোকের বসবাস ছিল।মসজিদ, মাদ্রাসা, স্নানাগার, বিপণি, উদ্যান, দুর্গ প্রাসাদ দ্বারা আলোকিত হওয়ায় এ কর্ডোভা নগরীকে মধ্যযুগের ইউরোপের বাতিঘর বলা হয়। কর্ডোভা ছাড়া সেভিল ও গ্রানাডাও মুর সভ্যতা বিকাশে বিশেষ অবদান রাখে।

উত্তর

ইউরোপের স্পেনের শাসক আব্দুর রহমান আদ দাখিলের ঘটনাবলি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। ৭৫০ সালে জাবের যুদ্ধে উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের মৃত্যু হলে আব্বাসি খলিফা আস-সাফফাহ জোরপূর্বক সিংহাসন দখল করেন। ক্ষমতা লাভের পর তিনি উমাইয়া বংশ ধ্বংস করতে এক প্রচন্ড অভিযান পরিচালনা করেন। উমাইয়া খলিফা হিসামের পৌত্র উক্ত হত্যাকাণ্ড হতে কোনোরকমে রেহাই পেয়েছিলেন। পাঁচ বছরকাল তিনি প্যালেস্টাইন, মিশর, উত্তর আফ্রিকায় নিতান্ত অসহায় অবস্থায় ঘুরে বেড়ান। এত দুর্দশার মধ্যেও তিনি একটি উমাইয়া সাম্রাজ্য স্থাপনের স্বপ্নে বিভোর ছিলেন। তিনি তার লালিত স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে মরক্কোর সিউটা নগরের দক্ষিণে এক পার্বত্য অঞ্চলে বনু নাসর গোত্রে আশ্রয় গ্রহণ করেন এবং স্পেনে একটি স্বাধীন রাজ্য স্থাপনের লক্ষ্যে তার দুর্দিনের সঙ্গী বদরকে স্পেনের উমাইয়া বংশীয় লোকদের নিকট প্রেরণ করে। অতঃপর ৭৫৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তিনি স্পেনের মাটিতে পদার্পণ করেন। সেখানে তার প্রতি সমর্থনের পাল্লা ভারি হতে থাকে। এরই ধারাবাহিকতার ৭৫৬ সালের মাঝামাঝিতে তিনি বিনা রক্তপাতে স্পেনের দক্ষিণ অঞ্চলের জেলাগুলো দখল করেন। সময়ের আবর্তনে আব্দুর রহমান আরও শক্তিশালী হয়ে উঠেন এবং ৭৫৬ সালেই ইউসুফ আল কিহরিকে পরাজিত করে সমগ্র স্পেন অধিকার করেন ও স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন।

উত্তর

আব্দুর রহমান আদ-দাখিল অল্প বয়সেই পিতৃ সিংহাসন হতে বিতাড়িত হন এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যু নিজ চোখে অবলোকন করেন। ভাগ্যগুণে ছোট ভাইকে সঙ্গে নিয়ে তিনি জীবন রক্ষা করতে সক্ষম হন। অতঃপর দীর্ঘ পাঁচ বছর তিনি নিদারুণ কষ্টে যাযাবর জীবনযাপন করেন। কষ্ট তাকে স্বপ্ন দেখা থেকে বিরত রাখতে পারে নি। মরক্কোর সিউটা নগরের দক্ষিণে পাহাড়ি এলাকায় নবু নাসর গোত্রে আশ্রয় গ্রহণ করে সেখান থেকেই তার দুর্দিনের সঙ্গী বদরকে স্পেনে অবস্থানরত উমাইয়া বংশীয় লোকদের কাছে প্রেরণ করেন। অতঃপর ৭৫৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে আব্দুর রহমান স্পেনের মাটিতে পদার্পণ করেন। উবাইদুল্লাহ ও ইবনে খালিদ আব্দুর রহমানকে নিয়ে টোরস দুর্গে উপনীত হলেন। সেখানে প্রতীক্ষারত মানুষ তাকে বিপুলভাবে অভ্যর্থনা জ্ঞাপন করেন। আব্দুর রহমানের সমর্থনে দলে দলে বার্বার ও হিমারীয়গণ তার পতাকাতলে সমবেত হন এবং তার সাহায্যে তিনি একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন। ইউসুফ আব্দুর রহমানের আগমনের সংবাদ রাজধানী কর্ডোভায় ফিরে আসেন এবং তার সাথে সন্ধির প্রস্তাব দেন।। কিন্তু আব্দুর রহমান তার নবাগত বাহিনীসহ ইউসুফের বিরুদ্ধে যাত্রা করেন। দক্ষিণ স্পেনে আব্দুর রহমান অবতরণ করে জনগণকে নিজের প্রভাবাধীনে আনতে সক্ষম হন। ৭৫৬ সালের ৮ মার্চ তিনি আর্চিদোনার রাজধানী রিজিওতে প্রবেশ করেন। সেখানেই তাকে স্পেনের আমির। বলে ঘোষণা করা হয় এবং তার নামে খুতবা পাঠ করতে হয়। ৭৫৬। সালের মাঝামাঝিতে তিনি স্পেনের দক্ষিণ জেলাগুলোতে বিনা রক্তপাতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।