উদ্দীপকে প্রাক-মুসলিম যুগের স্পেনের সমাজ ব্যবস্থার যে দিকটি ফুটে ওঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাক-মুসলিম যুগের স্পেনের সমাজচিত্র ফুটে উঠেছে। মুসলমানদের আগমনের সময় স্পেনের সামাজিক অবস্থা ছিল খুবই শোচনীয়। তখনকার সমাজে সুবিধাভোগকারী তিনটি পৃথক শ্রেণি বা গোষ্ঠী ছিল; যেমন- (ক) অভিজাত সম্প্রদায়, (খ) মধ্যবিত্ত ভূস্বামী, (গ) ক্রীতদাস। অভিজাত সম্প্রদায়ের মধ্যে ছিল প্রধান রাজন্যবর্গ, অমাত্যগণ, ধর্মযাজক শ্রেণি। প্রাক-মুসলিম স্পেনের সুবিধাভোগকারী। হিসেবে চিহ্নিত হন রাজা, পুরোহিত ও সামন্তবর্গের এই ত্রিচক্র। তখনকার স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী রাজাগণ জনগণের দুঃখ-কষ্ট,সুযোগ-সুবিধার প্রতি ভূক্ষেপ করতেন না। বিলাসব্যসন, আরাম- আয়েসে সবসময় তারা ব্যস্ত থাকত। স্পেনীয় সমাজব্যবস্থার মধ্যবিত্ত ভূস্বামীবৃন্দ দ্বিতীয় শ্রেণিভুক্ত ছিল। এ শ্রেণির লোকেরা সামান্য জমির মালিক হতে পারতেন এবং প্রত্যেকে ২৫ একরের অধিক জমি ভোগ করতে পারতেন না। স্পেনে সমাজব্যবস্থার তৃতীয় শ্রেণিভুক্ত ছিল হতভাগ্য, সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত ও অবহেলিত ক্রীতদাসবর্গ। সে সময়ে দাসদের কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়েছে- (ক) কৃষক, (খ) মেষ পালক, (গ) জেলে, (ঘ) কামার ইত্যাদি। এ শ্রেণির লোকদের নৈতিক চরিত্র যেমন ভালো ছিল না তেমনি তাদের অর্থনৈতিক অবস্থাও ছিল দুর্বল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাক-মুসলিম যুগের স্পেনের সমাজ ব্যবস্থার যে দিকটি ফুটে ওঠ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর