তুমি কি মনে কর যে, তৎকালীন স্পেনে শ্রেণিবিভাজনের মধ্য দিয়ে উচ্চশ্রেণির মানুষ নিম্নশ্রেণির মানুষকে শোষণ করত? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ আমি মনে করি শ্রেণি বিভাজনের মধ্যদিয়ে উচ্চশ্রেণির মানুষ নিম্নশ্রেণির লোকদের শোষণ করত। এ শ্রেণি বিভাজনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাবান হয়ে ওঠেছিল অভিজাত সম্প্রদায়ের লোকেরা। এ শ্রেণির মধ্যে ছিল প্রধান রাজন্যবর্গ, অমাত্যগণ, ধর্মযাজক শ্রেণি ও সামন্ত রাজাগণ। স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী রাজা জনগণের দুঃখ-কষ্টের প্রতি কোনো খেয়াল রাখতেন না। তারা ভোগবিলাসে সর্বদা মত্ত থাকত। সমাজের পুরোহিতরা ধর্মীয় প্রতিষ্ঠানে একচেটিয়া প্রভুত্ব কায়েম করত। এ শ্রেণির লোকেরা জনগণের প্রতি খুবই নির্যাতন করত। আভিজাত্যের কারণে রাজা ও ধর্মীয় যাজকগণ অঢেল সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও তাদের কোনো কর দিতে হতো না। তখনকার সমাজব্যবস্থায় দ্বিতীয় শ্রেণিভুক্ত ছিল মধ্যবিত্ত ভূস্বামীবৃন্দ। প্রাকৃতিক দুর্যোগের কারণে শস্য উৎপাদিত না হলেও তাদের নিয়মিত কর প্রদান করতে বাধ্য করা হতো। ফলে তারা হতভাগ্য কৃষক শ্রেণির নিকট থেকে জোরপূর্বক অর্থ আদায় করে কর পরিশোধ করত। তখনকার সমাজব্যবস্থার। শ্রেণি বিভাজনের সবচেয়ে নিম্নশ্রেণিতে ছিল ক্রীতদাস শ্রেণির লোক। তারাই সমাজে সবচেয়ে হতভাগ্য, সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত ও অবহেলিত ছিল। এ শ্রেণির লোকের পেশা ছিল কৃষিকাজ। তারা এমন উৎপীড়নের শিকার হতো যে পেশা ছেড়ে দিয়ে তারা বনে-জঙ্গলে চলে যেত এবং খুন, রাহাজানি করতেও দ্বিধা করত না। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, এ শ্রেণি বিভাজনের মাধ্যমে উচ্চশ্রেণির লোকেরা নিম্নশ্রেণির লোকদের প্রতি নানাভাবে অত্যাচার ও নির্যাতন চালাত।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
তুমি কি মনে কর যে, তৎকালীন স্পেনে শ্রেণিবিভাজনের মধ্য দিয়ে উচ্চশ্রে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর