উদ্দীপকের রহিমের কর্মকান্ডের আলোকে তৃতীয় আবদুর ৩ রহমানের বৈদেশিক নীতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রহিমের যাবতীয় কর্মকান্ড বৈদেশিক বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাকে পররাষ্ট্রনীতি মেনে চলতে হয়। তার কার্যক্রমের সাথে তৃতীয় আবদুর রহমানের বৈদেশিক নীতির যথেষ্ট মিল রয়েছে। তৃতীয় আব্দুর রহমানের বৈদেশিক নীতির প্রধান উদ্দেশ্য ছিল স্পেনের খ্রিস্টানদের ক্রমবর্ধমান শক্তিকে ধ্বংস করা। তার মনে সর্বদাই ভীতি সঞ্চারিত ছিল যে খ্রিষ্টানদের শক্তি তার রাজ্যে ধ্বংস ডেকে আনবে। তাই তিনি খ্রিষ্টানদের সকল আন্দোলন কঠোর হস্তে দমন করেন। তার আরও একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি হলো ভূমধ্যসাগরে ফাতেমি নৌবহরের প্রভাব খর্ব করা। তিনি রাজ্যের শান্তিশৃঙ্খলা ধ্বংসকারী যেকোনো অপশক্তিকে সমুচিত শিক্ষা দিতে কুণ্ঠিত হতেন না। তবে তিনি তার স্বীয় সাম্রাজ্যে শান্তি ও সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। তিনি ঐসব দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করতেন যেসব দেশ কোনোদিন তার দেশের স্বার্থে আঘাত করবে না। তবে স্বীয় রাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য তিনি অপর রাষ্ট্রকে আঘাত করতেও কুণ্ঠিত হতেন না। তাছাড়া তার অন্যতম উদ্দেশ্য ছিল ইউরোপীয় রাজন্যবর্গের সাথে মিত্রতা বজায় রাখা। তাই এতদুদ্দেশ্যে তিনি পার্শ্ববর্তী দেশের সাথে দূত বিনিময় করেন। তিনি শত্রুভাবাপন্ন নাভারি ও লিওঁবাসীদের আক্রমণ করে বশ্যতা স্বীকারে বাধ্য করেন। তার বৈদেশিক নীতিতে কূটনৈতিক দূরদর্শিতা প্রতিফলিত হয়েছে। তিনি বহির্বিশ্বের সাথে মৈত্রীবন্ধন স্থাপনের লক্ষ্যে শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করেন। তার মৈত্রীবন্ধন আহ্বানে সাড়া দিয়ে কনস্টান্টিনোপলের সম্রাট, জার্মান নৃপতি এবং ফ্রান্স ও ইতালির রাজাগণ তার দরবারে দূত প্রেরণ করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের রহিমের কর্মকান্ডের আলোকে তৃতীয় আবদুর ৩ রহমানের বৈদেশিক নী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর