উদ্দীপকে উল্লিখিত শাসকের সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো বর্ণনা কর।
উত্তর: ৮২২ খ্রিস্টাব্দে প্রথম হাকামের পরলোক গমনের পর দ্বিতীয় আব্দুর রহমান ৩১ বছর ৩ মাস ৬ দিন বয়সে পিতার উত্তরাধিকারী হিসেবে স্পেনের সিংহাসনে আরোহণ করেন। তার সময়ে উল্লেখযোগ্য নানা ঘটনাবলি সংঘটিত হয়। আব্দুল্লাহ তানজিয়ার হতে বেশকিছু সমর্থকসহ তিনি স্পেনে ফিরে আসেন এবং পুত্রদের সহযোগিতার প্রত্যাশায় বিদ্রোহ ঘোষণা করেন। সিংহাসনের দাবিদার প্রথম আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহর সংগ্রামী জীবনের অবসান ঘটে। মুহাম্মদ বিন আব্দুল জব্বার ও সোলায়মান বিন মারতানের নেতৃত্বে ৮২৮ সালে মেরিদার খ্রিস্টান ও ইহুদিরা বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহের অধিক কর আদায়, মন্ত্রী ও কর আদায়কারীদের নির্যাতনে কথা উল্লেখ করা হয়। দ্বিতীয় আব্দুর রহমান বিদ্রোহের সংবাদ পেয়ে টলেডো হতে আব্দুর রউফের এক বিশাল বাহিনী মেরিদাতে প্রেরণ করেন। মেরিদাতে শান্তি স্থাপনের পর পরই হাশিম নামক এক কর্মকারের নেতৃত্বে ইহুদি, খ্রিস্টান ও নওমুসলিমরা টলেডোতে বিদ্রোহ ঘোষণা করে। নরম্যান জলদস্যুরা হত্যা, লুণ্ঠন, বর্বরতা, আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ইত্যাদি অপকর্মের মাধ্যমে উপকূলবর্তী শহরগুলোতে বসবাসকারীদের ওপর অত্যাচার করত। দ্বিতীয় আব্দুর রহমান একটি বাহিনীকে প্রেরণ করে নরম্যান জলদস্যুদের বিতাড়িত করেন। স্পেনের উমাইয়া আমির দ্বিতীয় আব্দুর রহমানের রাজত্বের শেষের দিকে ধর্মীয় বোধের ফলে গোঁড়া খ্রিস্টানেরা সম্মিলিতভাবে মুসলিমদের বিরোধিতা করে। আরবীয়। জীবনযাপনে অভ্যস্ত হওয়ার এ প্রবণতার বিরোধী এ প্রতিক্রিয়া হিসেবে কর্ডোভার খ্রিস্টধর্মাবলম্বী ও ধর্মান্ধ ইহুদিদের মাঝে এক কৌতূহলোদ্দীপক আন্দোলন শুরু হয়। পরিশেষে বলা যায়, উপরিউক্ত ঘটনাগুলোই হচ্ছে দ্বিতীয় আব্দুর রহমানের রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসকের সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর