শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শাসকের চরিত্র ও কৃতিত্ব বিশ্লেষণ কর।

উত্তর: দ্বিতীয় আব্দুর রহমান একজন দক্ষ, যোগ্য ও সুশাসক ছিলেন। তার রাজসভায় চার ব্যক্তির প্রভাব অনুভূত হতো। তারা হলেন, তার স্ত্রী সুলতান তারুব, নাসর নামক জনৈক হাজিব, ফকিহদের প্রধান নেতা ইয়াহিয়া বিন ইয়াহিয়া এবং বাগদাদ থেকে আগত বিখ্যাত গায়ক জিরিয়াব। তিনি প্রত্যেক রাজকর্মচারীদের নিয়োগপত্র প্রদান করতেন। সংগীত শিল্পী জিরিয়াবকে ৩০,০০০ দিনার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। সামরিক ক্ষেত্রেও তার দক্ষতার কমতি ছিল না। তিনি বেতনভোগী একটি বিশাল বাহিনী গঠন করেন। তিনি সেভিলে জাহাজ নির্মাণের একটি কারখানা স্থাপন করেন। দ্বিতীয় আব্দুর রহমান একজন সুদক্ষ স্থপতি ছিলেন। তিনি সিয়েররা ঝরনা হতে শীসার পাইপের মাধ্যমে কর্ডোভা নগরীতে পানি আনার ব্যবস্থা করেন। জনসাধারণের ব্যবহারের জন্য অসংখ্য হাম্মামখানা তৈরি করা হয়। সেভিল ও জায়েনে তিনি সুদৃশ্য জামে মসজিদ নির্মাণ করেন। ৮৩৩ খ্রিস্টাব্দে মসজিদের দক্ষিণ পাশে পৃথক মেহরাব নির্মিত হয়। রাজ্যের প্রত্যেক প্রধান প্রধান শহরে মসজিদ নির্মিত হয়। দ্বিতীয় আব্দুর রহমান জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি লেখকদের প্রাচ্যের শহরগুলো ভ্রমণের ব্যবস্থা করে দেন। মেসোপটেমিয়ার লাইব্রেরিগুলো তন্নতন্ন করে খুঁজে গ্রিস ও ফারসি ভাষায় লিখিত গ্রন্থগুলো আরবি ভাষায় অনুবাদের ব্যবস্থা করা হয়। তিনি একজন উচ্চমার্গের কবি ছিলেন। কর্ডোভায় একটি অনুবাদ বিভাগ খোলা হয়। এ বিভাগ কর্তৃক গ্রিক ভাষা লিখিত দর্শন ও বিজ্ঞানের গ্রন্থ আরবিতে অমুদিত হয়। অন্যান্য বিষয়ের পুস্তক প্রাচ্যের শহরগুলো হতে আমদানি করা হয়। গরিব ও দরিদ্র জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত হয় দাতব্য প্রতিষ্ঠানসমূহ। দ্বিতীয় আব্দুর রহমানের রাজপ্রাসাদ জাঁকজমকের জন্য প্রসিদ্ধ ছিল, রাজীয় আড়ম্বর ও জাঁকজমকে তিনি ওয়ালিদ বিন আব্দুল মালিকের সমকক্ষ ছিলেন। তার আড়ম্বর ও জাঁকজমকপ্রিয়তা কর্ডোভার রাজদরবারে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধন করে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শাসকের চরিত্র ও কৃতিত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

দ্বিতীয় আব্দুর রহমান একজন শক্তিশালী শাসক ছিলেন। তিনি দীর্ঘদিন স্পেন শাসন করেন। তিনি কর্ডোভাকে বাগদাদ নগরীর সমমর্যাদায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ধর্মান্ধ খ্রিস্টানদের বিদ্রোহ ও নরমান জলদস্যুদের লুটতরাজ ছিল তার রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা। তিনি ৮৫২ খ্রিস্টাব্দে ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন।

উত্তর

দ্বিতীয় আব্দুর রহমান প্রায় ৩০ বছর স্পেন শাসন করেন।

উত্তর

আমির আব্দুর রহমান ছানি বা দ্বিতীয় আব্দুর রহমান ১৭৬ হিজরির মোতাবেক ডিসেম্বর ৭৯২ খ্রিস্টাব্দে টলেডোতে জন্মগ্রহণ করেন। তিনি স্পেনে উমাইয়া বংশের চতুর্থ আমির। তার বাবার নাম ছিল হাকাম ইবনে হিশাম। দ্বিতীয় আব্দুর রহমান বাহ্যত একটি স্থিতিশীল রাজ্য লাভ করেন। তার ছিল অসীম সাহসিকতা। তিনি রাজপরিবারে শিক্ষাদীক্ষা লাভ করেন। পবিত্র কুরআন, হাদিস ও ফিকহশাস্ত্রে তিনি যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন। ছোটবেলায় তিনি যুদ্ধবিদ্যা ও ঘোড়দৌড় বিদ্যা শিক্ষালাভ করেন। এছাড়া দ্বিতীয় আব্দুর রহমানকে 'আল আওসাত' বা মধ্যবর্তী বলা হয়।

উত্তর

৮২২ খ্রিস্টাব্দে প্রথম হাকামের পরলোক গমনের পর দ্বিতীয় আব্দুর রহমান ৩১ বছর ৩ মাস ৬ দিন বয়সে পিতার উত্তরাধিকারী হিসেবে স্পেনের সিংহাসনে আরোহণ করেন। তার সময়ে উল্লেখযোগ্য নানা ঘটনাবলি সংঘটিত হয়। আব্দুল্লাহ তানজিয়ার হতে বেশকিছু সমর্থকসহ তিনি স্পেনে ফিরে আসেন এবং পুত্রদের সহযোগিতার প্রত্যাশায় বিদ্রোহ ঘোষণা করেন। সিংহাসনের দাবিদার প্রথম আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহর সংগ্রামী জীবনের অবসান ঘটে। মুহাম্মদ বিন আব্দুল জব্বার ও সোলায়মান বিন মারতানের নেতৃত্বে ৮২৮ সালে মেরিদার খ্রিস্টান ও ইহুদিরা বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহের অধিক কর আদায়, মন্ত্রী ও কর আদায়কারীদের নির্যাতনে কথা উল্লেখ করা হয়। দ্বিতীয় আব্দুর রহমান বিদ্রোহের সংবাদ পেয়ে টলেডো হতে আব্দুর রউফের এক বিশাল বাহিনী মেরিদাতে প্রেরণ করেন। মেরিদাতে শান্তি স্থাপনের পর পরই হাশিম নামক এক কর্মকারের নেতৃত্বে ইহুদি, খ্রিস্টান ও নওমুসলিমরা টলেডোতে বিদ্রোহ ঘোষণা করে। নরম্যান জলদস্যুরা হত্যা, লুণ্ঠন, বর্বরতা, আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ইত্যাদি অপকর্মের মাধ্যমে উপকূলবর্তী শহরগুলোতে বসবাসকারীদের ওপর অত্যাচার করত। দ্বিতীয় আব্দুর রহমান একটি বাহিনীকে প্রেরণ করে নরম্যান জলদস্যুদের বিতাড়িত করেন। স্পেনের উমাইয়া আমির দ্বিতীয় আব্দুর রহমানের রাজত্বের শেষের দিকে ধর্মীয় বোধের ফলে গোঁড়া খ্রিস্টানেরা সম্মিলিতভাবে মুসলিমদের বিরোধিতা করে। আরবীয়। জীবনযাপনে অভ্যস্ত হওয়ার এ প্রবণতার বিরোধী এ প্রতিক্রিয়া হিসেবে কর্ডোভার খ্রিস্টধর্মাবলম্বী ও ধর্মান্ধ ইহুদিদের মাঝে এক কৌতূহলোদ্দীপক আন্দোলন শুরু হয়। পরিশেষে বলা যায়, উপরিউক্ত ঘটনাগুলোই হচ্ছে দ্বিতীয় আব্দুর রহমানের রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা।

উত্তর

দ্বিতীয় আব্দুর রহমান একজন দক্ষ, যোগ্য ও সুশাসক ছিলেন। তার রাজসভায় চার ব্যক্তির প্রভাব অনুভূত হতো। তারা হলেন, তার স্ত্রী সুলতান তারুব, নাসর নামক জনৈক হাজিব, ফকিহদের প্রধান নেতা ইয়াহিয়া বিন ইয়াহিয়া এবং বাগদাদ থেকে আগত বিখ্যাত গায়ক জিরিয়াব। তিনি প্রত্যেক রাজকর্মচারীদের নিয়োগপত্র প্রদান করতেন। সংগীত শিল্পী জিরিয়াবকে ৩০,০০০ দিনার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। সামরিক ক্ষেত্রেও তার দক্ষতার কমতি ছিল না। তিনি বেতনভোগী একটি বিশাল বাহিনী গঠন করেন। তিনি সেভিলে জাহাজ নির্মাণের একটি কারখানা স্থাপন করেন। দ্বিতীয় আব্দুর রহমান একজন সুদক্ষ স্থপতি ছিলেন। তিনি সিয়েররা ঝরনা হতে শীসার পাইপের মাধ্যমে কর্ডোভা নগরীতে পানি আনার ব্যবস্থা করেন। জনসাধারণের ব্যবহারের জন্য অসংখ্য হাম্মামখানা তৈরি করা হয়। সেভিল ও জায়েনে তিনি সুদৃশ্য জামে মসজিদ নির্মাণ করেন। ৮৩৩ খ্রিস্টাব্দে মসজিদের দক্ষিণ পাশে পৃথক মেহরাব নির্মিত হয়। রাজ্যের প্রত্যেক প্রধান প্রধান শহরে মসজিদ নির্মিত হয়। দ্বিতীয় আব্দুর রহমান জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি লেখকদের প্রাচ্যের শহরগুলো ভ্রমণের ব্যবস্থা করে দেন। মেসোপটেমিয়ার লাইব্রেরিগুলো তন্নতন্ন করে খুঁজে গ্রিস ও ফারসি ভাষায় লিখিত গ্রন্থগুলো আরবি ভাষায় অনুবাদের ব্যবস্থা করা হয়। তিনি একজন উচ্চমার্গের কবি ছিলেন। কর্ডোভায় একটি অনুবাদ বিভাগ খোলা হয়। এ বিভাগ কর্তৃক গ্রিক ভাষা লিখিত দর্শন ও বিজ্ঞানের গ্রন্থ আরবিতে অমুদিত হয়। অন্যান্য বিষয়ের পুস্তক প্রাচ্যের শহরগুলো হতে আমদানি করা হয়। গরিব ও দরিদ্র জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত হয় দাতব্য প্রতিষ্ঠানসমূহ। দ্বিতীয় আব্দুর রহমানের রাজপ্রাসাদ জাঁকজমকের জন্য প্রসিদ্ধ ছিল, রাজীয় আড়ম্বর ও জাঁকজমকে তিনি ওয়ালিদ বিন আব্দুল মালিকের সমকক্ষ ছিলেন। তার আড়ম্বর ও জাঁকজমকপ্রিয়তা কর্ডোভার রাজদরবারে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধন করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।