শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শাসক অনেক প্রতিকূলতা পেরিয়ে ক্ষমতা দখল করেন। ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসক আব্দুর রহমান আদ-দাখিল আব্বাসীয় হত্যাকান্ড থেকে রক্ষা পেয়ে অনেক প্রতিকূলতা পেরিয়ে স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। সর্বশেষ উমাইয়া খলিকা দ্বিতীয় মারওয়ান ৭৫০ খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে। পরাজিত হলে আব্বাসি প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ ক্ষমতায় অধিষ্ঠিত হন। আব্বাসি খিলাফত সম্পূর্ণরূপে কন্টকমুক্ত করার জন্য আস-সাফফাহ উমাইয়া নিধননীতি গ্রহণ করেন। এ হত্যাযজ্ঞ হতে খলিফা হিশামের দৌহিত্র আব্দুর রহমান ইবন মুয়াবিয়া প্রাণে বেঁচে যান। তিনি ছদ্মবেশে দামেস্ক হতে পলায়ন করে প্রথমে ইউফ্রেটিস নদীর তীরবর্তী শহর 'রাহ'-তে আত্মগোপন করেন। অতঃপর সিরিয়া, প্যালেস্টাইন হয়ে উত্তর আফ্রিকায় শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে তিনি স্পেনে মনোনিবেশ করেন। আলোকিত সময়কালে স্পেনের রাজনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ায় সে সময় মুদারিগণ স্পেনের তৎকালীন শাসনকর্তা ইউসুফের কুশাসনে অতিষ্ঠ হয়ে আব্দুর রহমানকে স্পেন আগমনের জন্য আমন্ত্রণ জানান। এসব প্রেক্ষিতে আব্দুর রহমান ৭৫৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে স্পেন উপকূলের আল মুনিকার নামক স্থানে অবতরণ করেন। স্পেনে তিনি বিপুল সমর্থন ও অভিনন্দন লাভ করেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শাসক অনেক প্রতিকূলতা পেরিয়ে ক্ষমতা দখল করেন। ব্যা…

উদ্দীপক

স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠায় যে ব্যক্তি অনন্য ভূমিকা পালন করেন। তিনি হলেন আব্দুর রহমান আদ দাখিল। গোত্রীয় কলহ, কোন্দল, বিরোধ, স্বার্থপরতা ও প্রশাসনের দুর্বলতার সুযোগে খ্রিষ্টান রাজাগণ। মুসলিম অধিকৃত অঞ্চলসমূহ পুনরুদ্ধার করতে সক্ষম হন। আব্দুর রহমান সিংহাসনে আরোহণ করে সিরিয়ানদের সমর্থন পেলেও আরব অভিজাতরা আব্দুর রহমানকে সমর্থন করেনি।

উত্তর

আব্দুর রহমান আদ দাখিল ৭৮৮ খ্রিষ্টাব্দে পরলোক গমন করেন।

উত্তর

কর্ডোভা দখল করে আব্দুর রহমান অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে মনোনিবেশ করেন। আরবরা সবসময়ই আব্দুর রহমানের বিরোধিতা করেছিলেন। আব্দুর রহমান দশ বছরের অক্লান্ত চেষ্টায় আরব বিদ্রোহী অভিজাতদের পরাজিত করতে সমর্থ হন। ৭৭৮ খ্রিষ্টাব্দে আব্দুর রহমান সারাগোসা (Zaragoza) নগরীর উপকণ্ঠে ফ্রান্সের রাজা শার্লিমেনকে সম্পূর্ণরূপে পরাজিত করতে সমর্থ হন। ফলে শার্লিমেন আব্দুর রহমানের সাথে সন্ধি করতে সমর্থ হয়েছিলেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শাসক আব্দুর রহমান আদ-দাখিল আব্বাসীয় হত্যাকান্ড থেকে রক্ষা পেয়ে অনেক প্রতিকূলতা পেরিয়ে স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। সর্বশেষ উমাইয়া খলিকা দ্বিতীয় মারওয়ান ৭৫০ খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে। পরাজিত হলে আব্বাসি প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ ক্ষমতায় অধিষ্ঠিত হন। আব্বাসি খিলাফত সম্পূর্ণরূপে কন্টকমুক্ত করার জন্য আস-সাফফাহ উমাইয়া নিধননীতি গ্রহণ করেন। এ হত্যাযজ্ঞ হতে খলিফা হিশামের দৌহিত্র আব্দুর রহমান ইবন মুয়াবিয়া প্রাণে বেঁচে যান। তিনি ছদ্মবেশে দামেস্ক হতে পলায়ন করে প্রথমে ইউফ্রেটিস নদীর তীরবর্তী শহর 'রাহ'-তে আত্মগোপন করেন। অতঃপর সিরিয়া, প্যালেস্টাইন হয়ে উত্তর আফ্রিকায় শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে তিনি স্পেনে মনোনিবেশ করেন। আলোকিত সময়কালে স্পেনের রাজনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ায় সে সময় মুদারিগণ স্পেনের তৎকালীন শাসনকর্তা ইউসুফের কুশাসনে অতিষ্ঠ হয়ে আব্দুর রহমানকে স্পেন আগমনের জন্য আমন্ত্রণ জানান। এসব প্রেক্ষিতে আব্দুর রহমান ৭৫৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে স্পেন উপকূলের আল মুনিকার নামক স্থানে অবতরণ করেন। স্পেনে তিনি বিপুল সমর্থন ও অভিনন্দন লাভ করেন।

উত্তর

আব্দুর রহমান আদ-দাখিল শাসন ক্ষেত্রে চরিত্র ও কৃতিত্ব প্রদর্শন করেন। আব্দুর রহমান আদ-দাখিলের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করা। অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও রাজা শার্লিমানের পরাস্তকরণে তার ভূমিকা ছিল অনন্য। আব্দুর রহমান স্পেনে স্বেচ্ছাতন্ত্র এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। স্বাধীন ও সার্বভৌম আমিরাত প্রতিষ্ঠার লক্ষ্যে ৭৭৩ খ্রি. খুৎবায় আল-মনসুরের স্থলে নিজ নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন এবং নিজে আমিরুল মুসলিমিন উপাধি গ্রহণ করেন। আব্দুর রহমান রাজ্যে সুষ্ঠু ও ন্যায়বিচারের প্রবর্তন করেন। তিনি জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন এবং জ্ঞানীগুণীকে সমাদর করতেন। তারই পৃষ্ঠপোষকতায় স্পেনে বুদ্ধিবৃত্তির চর্চা চরম শিখরে উন্নীত হয়। দেশে শান্তিশৃঙ্খলা রক্ষা, জ্ঞানচর্চা ও শিল্পকলার উৎকর্ষতায় আব্দুর রহমান অনন্য কৃতিত্ব প্রদর্শন করে না নাগরিকদের সুবিধার্থে তিনি একটি বৃহৎ অধনাদ্য সুন্দর জলাধার নির্মাণ করেন। স্থাপত্য শিল্পের প্রতি তার গভীর অনুরাগ ছিল। তিনি কর্ডোভা মসজিদ প্রতিষ্ঠা করেন। আব্দুর রহমান আদ- দাখিল অত্যন্ত কর্মঠ প্রকৃতির মানুষ ছিলেন। তিনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করে দেন। দানশীলতাও তার চারিত্রিক গুণাবলির মধ্যে অন্যতম ছিল। তিনি একজন বিদ্বান ব্যক্তিত্ব ছিলেন এবং জ্ঞানীদের সমাদর করতেন। জ্ঞানচর্চার জন্য কর্ডোভার যে বিশ্বজোড়া খ্যাতি তা মূলত আব্দুর রহমানই সূচনা করেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।