জিন্নাহর ভ্রমণকৃত দেশটিতে তিনটি পৃথক সামাজিক স্তর ছিল, যাদের মধ্যে বৈষম্য ছিল প্রকট- মতামত প্রদান কর।
উত্তর: জিন্নাহর ভ্রমণকৃত ইউরোপের দেশটি হলো স্পেন। প্রাক-ইসলামি যুগে স্পেনে তিনটি পৃথক সামাজিক স্তর ছিল। তা হলো- ১. সুবিধাভোগী অভিজাত সম্প্রদায়; ২. মধ্যবিত্ত ভূস্বামীবৃন্দ এবং ৩. ক্রীতদাস শ্রেণি। প্রথম শ্রেণিভুক্ত সুবিধা ভোগকারীদের মধ্যে ছিল- রাজন্যবর্গ, অমাত্যবর্গ, ধর্মযাজক ও সামন্তরাজাগণ। স্বৈরাচারী রাজন্যবর্গ, ক্ষমতালোভী সামন্ত রাজাগণ, বিলাসপ্রিয় অভিজাতশ্রেণি ও সুবিধা ভোগকারী পুরোহিতবর্গ স্পেনে নৈরাজ্য ও শোষণ দ্বারা সামাজিক অরাজকতা সৃষ্টি করে। পুরোহিতরা ছিল প্রচুর সম্পদের অধিকারী ও বিলাসব্যসনে ব্যস্ত। তাদের অধীনে চার্চে হাজার হাজার পরিচারিকা থাকত। রাজাসহ সবাইকে পুরোহিতদের ধর্মীয় বিধিনিষেধ মেনে চলতে হতো। দ্বিতীয় শ্রেণিতে ছিল মধ্যবিত্ত ভূস্বামীগণ। তারা রাজাকে জমির বিনিময়ে সামান্য পরিমাণ খাজনা প্রদান করত। তারা সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করত এবং বিলাসব্যসনে দিন যাপন করত। তৃতীয় শ্রেণি অর্থাৎ সমাজের সর্বনিম্ন স্তরে ছিল ভূমিদাস ও ক্রীতদাস। ভূমিদাসরা ভূস্বামীদের জমিতে বেগার খাটত; বিনিময়ে পরিবারের ভরণপোষণের জন্য অল্প পরিমাণ উৎপাদিত ফসল পেত। তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। তৃতীয় শ্রেণির আরেকটি গোষ্ঠী ছিল ক্রীতদাস। হাট-বাজারে পণ্যের মতো তাদের কেনাবেচা করা হতো। এদেরও কোনো সামাজিক মর্যাদা ছিল না। তিনটি সামাজিক স্তর বিদ্যমান ছিল স্পেনে। এ তিনটি সামাজিক স্তরের মধ্যে প্রকট বৈষম্য বিরাজ করত।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
জিন্নাহর ভ্রমণকৃত দেশটিতে তিনটি পৃথক সামাজিক স্তর ছিল, যাদের মধ্যে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর