উদ্দীপকে জাওয়াদ ফরাজির সাথে স্পেনের কোন উমাইয়া শাসকের মিল রয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে জাওয়াদ ফরাজির সাথে স্পেনের উমাইয়া শাসক আব্দুর রহমান আদ-দাখিলের সাথে মিল রয়েছে। আব্বাসি বংশের প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ যখন উমাইয়া বংশকে ধ্বংস করার জন্য উমাইয়াদের হত্যা শুরু করে, তখন সৌভাগ্যবশত প্রথম আব্দুর রহমান প্রাণে বেঁচে যান এবং স্পেনে গিয়ে বিপুল সমর্থন নিয়ে স্পেনের শাসনকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে স্পেনের রাজধানী কর্ডোভা দখল করেন। এরপর বেশ কয়েকটি যুদ্ধে জয়লাভ করে তিনি সম্পূর্ণ স্পেনের অধিকারী হন। তিনি সকল বাধা বিপত্তির অবসান ঘটিয়ে স্পেনে উমাইয়া বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। প্রথম আব্দুর রহমান কর্ডোভাকে মনোরম অট্টালিকা ও উদ্যানে সুশোভিত করেছিলেন। মোট ৩২ বছর স্পেনে রাজত্ব করে তিনি পরলোক গমন করেন। আব্দুর রহমান স্পেনে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায়ও একে সুদৃঢ় করার লক্ষ্যে সুশাসনে মনোযোগী হন। তিনি ছিলেন প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ ব্যক্তি। তিনি শাসনকার্যে নানারকম উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, সামরিক বাহিনী সুসংগঠিতকরণ, বিভিন্ন জনহিতকর কার্যাবলি সম্পাদনের, মাধ্যমে স্পেনে মুসলিম শাসনের ভিত সুদৃঢ় হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে জাওয়াদ ফরাজির সাথে স্পেনের কোন উমাইয়া শাসকের মিল রয়েছে? আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর