শেয়ারFacebookWhatsApp

উক্ত শাসকের কৃতিত্ব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ঘটনা উমাইয়া শাসক আব্দুর রহমান আদ দাখিলের শাসনের সাথে সাদৃশ্যপূর্ণ। উক্ত শাসক বিশেষ কৃতিত্বের অধিকারী। স্পেনের উমাইয়া শাসকদের মধ্যে আবদুর রহমান আদ-দাখিল নিঃসন্দেহে সর্বাপেক্ষা সুদক্ষ ও গুণবান ছিলেন। তিনি রাজ্যকে গোলযোগপূর্ণ কলহে ছিন্নবিচ্ছিন্ন, বিভিন্ন বংশের সামন্ত সরদারগণের মধ্যে বিভক্ত, অরাজকতা, অন্তর্বিবাদে বিপর্যস্ত এবং উত্তরাঞ্চলের খ্রিষ্টান সম্প্রদায়সমূহের বিরামহীন আক্রমণে বিপন্ন দেখে অসংখ্য বাধা-বিপত্তি সত্ত্বেও তিনি আন্দালুসিয়াকে রক্ষা করে একে পূর্বাপেক্ষা বৃহদায়তন ও শক্তিশালী করেছিলেন। এরূপ অভ্যন্তরীণ বিপদ থেকে স্পেনকে মুক্ত করে তিনি বহিঃশত্রুর দিকে দৃষ্টি আরোপ করেন। উত্তরাঞ্চলের খ্রিস্টানরা তার রাজ্য বারবার আক্রমণ করলে তিনি তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে তাদের শক্তি খর্ব করেন। একারণে তাকে স্পেনের রক্ষাকারী বলা হয়। তার শাসনামলে তিনি নলযোগে পানি সরবরাহের ব্যবস্থা করে কৃষিকার্যের ব্যাপক উন্নতি সাধন করেন। তাছাড়াও শিল্পকলা, ব্যবসায় বাণিজ্যেও তার কৃতিত্ব লক্ষণীয়। তার সময়ে সাম্রাজ্যের সর্বত্র শান্তি-শৃঙ্খলা বিরাজমান ছিল। এসময় বণিক ও পথিকগণ সামান্যতম আশঙ্কা ব্যতীত নির্বিঘ্নে ভ্রমণ করতে পারত। সমসাময়িক ঐতিহাসিকদের বিবরণী থেকে জানা যায়, জনসাধারণের প্রায় সকলেই না হেঁটে ঘোড়ায় চড়ে যাতায়াত করত। তার শাসনকালে আর্থিক সমৃদ্ধির সাথে সাথে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রেও ব্যাপক উন্নতি দেখা দেয়। হিস্ট্রির মতে, আব্দুর রহমানের পৃষ্ঠপোষকতাই মুসলিম স্পেন বিশ্ব সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। তিনি সাম্রাজ্যের সর্বত্র স্কুল, পাঠাগার ও এতিমখানা স্থাপন করেন। তার প্রতিষ্ঠিত কর্ডোভা বিশ্ববিদ্যালয় পাশ্চাত্যের শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছিল। তার রাজত্বকালে স্থাপত্য শিল্পেরও প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। এসময় রাজধানী কর্ডোভাতে ২১টি মাদ্রাসা, ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ, ১,০০,০০০ গৃহ এবং ৩৮০টি হাম্মামখানা ছিল। তাই বলা যায়, উমাইয়া আমির আবদুর রহমান আদ-দাখিল স্পেনের উন্নয়নে যথেষ্ট কৃতিত্বের দাবিদার।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উক্ত শাসকের কৃতিত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

ভোলানাথপুরের ফরাজি বংশের জমিদার জামাল ফরাজি চৌধুরী বংশের রায়হান চৌধুরীর নিকট এক সংঘর্ষে পরাজিত হয়ে জমিদারি হারান। বিজয়ী রায়হান চৌধুরী ফরাজি বংশের লোকদের ওপর নির্মম অত্যাচার চালান। তার অত্যাচার থেকে কোনোক্রমে রেহাই পেয়ে ফরাজি বংশের সন্তান জাওয়াদ ফরাজি মাতুলালয়ে আশ্রয় নেন। সেখান থেকে ভাগ্যান্বেষণ করে পার্শ্ববর্তী ঝোপখালীতে তিনি একটি স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন।

উত্তর

উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনামলে স্পেন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়।

উত্তর

খলিফা আল ওয়ালিদের পশ্চিমাঞ্চলীয় শাসক ও সেনাপতি ছিলেন মুসা বিন নুসাইর। তিনি ৭১১ খ্রিস্টাব্দে বীরশ্রেষ্ঠ সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে একটা বাহিনী প্রেরণ করে। মাত্র ১২,০০০ সৈন্যসহ তারিক বিন জিয়াদ জুলিয়ানের চারটি নৌযানে অবতরণ করেন। অতি অল্প সময়ের মধ্যে তারিক স্পেনের রাজা রডারিকের ১,০০,০০০ সৈন্যের মোকাবিলা করেন। ওয়াদী আল বেকার নিকটবর্তী সারিসে মুসলিম ও রডারিকের গথিক বাহিনীর সংঘর্ষ হয়। ইতিহাসে এটাই 'ওয়াদি আল, বেকার যুদ্ধ' নামে পরিচিত। এ যুদ্ধে রডারিক শোচনীয়ভাবে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। ফলে স্পেনে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়। আর এ কারণেই তারিক বিন জিয়াদ ইসলামের ইতিহাসে বিখ্যাত।

উত্তর

উদ্দীপকে জাওয়াদ ফরাজির সাথে স্পেনের উমাইয়া শাসক আব্দুর রহমান আদ-দাখিলের সাথে মিল রয়েছে। আব্বাসি বংশের প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ যখন উমাইয়া বংশকে ধ্বংস করার জন্য উমাইয়াদের হত্যা শুরু করে, তখন সৌভাগ্যবশত প্রথম আব্দুর রহমান প্রাণে বেঁচে যান এবং স্পেনে গিয়ে বিপুল সমর্থন নিয়ে স্পেনের শাসনকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে স্পেনের রাজধানী কর্ডোভা দখল করেন। এরপর বেশ কয়েকটি যুদ্ধে জয়লাভ করে তিনি সম্পূর্ণ স্পেনের অধিকারী হন। তিনি সকল বাধা বিপত্তির অবসান ঘটিয়ে স্পেনে উমাইয়া বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। প্রথম আব্দুর রহমান কর্ডোভাকে মনোরম অট্টালিকা ও উদ্যানে সুশোভিত করেছিলেন। মোট ৩২ বছর স্পেনে রাজত্ব করে তিনি পরলোক গমন করেন। আব্দুর রহমান স্পেনে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায়ও একে সুদৃঢ় করার লক্ষ্যে সুশাসনে মনোযোগী হন। তিনি ছিলেন প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ ব্যক্তি। তিনি শাসনকার্যে নানারকম উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, সামরিক বাহিনী সুসংগঠিতকরণ, বিভিন্ন জনহিতকর কার্যাবলি সম্পাদনের, মাধ্যমে স্পেনে মুসলিম শাসনের ভিত সুদৃঢ় হয়।

উত্তর

উদ্দীপকের ঘটনা উমাইয়া শাসক আব্দুর রহমান আদ দাখিলের শাসনের সাথে সাদৃশ্যপূর্ণ। উক্ত শাসক বিশেষ কৃতিত্বের অধিকারী। স্পেনের উমাইয়া শাসকদের মধ্যে আবদুর রহমান আদ-দাখিল নিঃসন্দেহে সর্বাপেক্ষা সুদক্ষ ও গুণবান ছিলেন। তিনি রাজ্যকে গোলযোগপূর্ণ কলহে ছিন্নবিচ্ছিন্ন, বিভিন্ন বংশের সামন্ত সরদারগণের মধ্যে বিভক্ত, অরাজকতা, অন্তর্বিবাদে বিপর্যস্ত এবং উত্তরাঞ্চলের খ্রিষ্টান সম্প্রদায়সমূহের বিরামহীন আক্রমণে বিপন্ন দেখে অসংখ্য বাধা-বিপত্তি সত্ত্বেও তিনি আন্দালুসিয়াকে রক্ষা করে একে পূর্বাপেক্ষা বৃহদায়তন ও শক্তিশালী করেছিলেন। এরূপ অভ্যন্তরীণ বিপদ থেকে স্পেনকে মুক্ত করে তিনি বহিঃশত্রুর দিকে দৃষ্টি আরোপ করেন। উত্তরাঞ্চলের খ্রিস্টানরা তার রাজ্য বারবার আক্রমণ করলে তিনি তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে তাদের শক্তি খর্ব করেন। একারণে তাকে স্পেনের রক্ষাকারী বলা হয়। তার শাসনামলে তিনি নলযোগে পানি সরবরাহের ব্যবস্থা করে কৃষিকার্যের ব্যাপক উন্নতি সাধন করেন। তাছাড়াও শিল্পকলা, ব্যবসায় বাণিজ্যেও তার কৃতিত্ব লক্ষণীয়। তার সময়ে সাম্রাজ্যের সর্বত্র শান্তি-শৃঙ্খলা বিরাজমান ছিল। এসময় বণিক ও পথিকগণ সামান্যতম আশঙ্কা ব্যতীত নির্বিঘ্নে ভ্রমণ করতে পারত। সমসাময়িক ঐতিহাসিকদের বিবরণী থেকে জানা যায়, জনসাধারণের প্রায় সকলেই না হেঁটে ঘোড়ায় চড়ে যাতায়াত করত। তার শাসনকালে আর্থিক সমৃদ্ধির সাথে সাথে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রেও ব্যাপক উন্নতি দেখা দেয়। হিস্ট্রির মতে, আব্দুর রহমানের পৃষ্ঠপোষকতাই মুসলিম স্পেন বিশ্ব সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। তিনি সাম্রাজ্যের সর্বত্র স্কুল, পাঠাগার ও এতিমখানা স্থাপন করেন। তার প্রতিষ্ঠিত কর্ডোভা বিশ্ববিদ্যালয় পাশ্চাত্যের শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছিল। তার রাজত্বকালে স্থাপত্য শিল্পেরও প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। এসময় রাজধানী কর্ডোভাতে ২১টি মাদ্রাসা, ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ, ১,০০,০০০ গৃহ এবং ৩৮০টি হাম্মামখানা ছিল। তাই বলা যায়, উমাইয়া আমির আবদুর রহমান আদ-দাখিল স্পেনের উন্নয়নে যথেষ্ট কৃতিত্বের দাবিদার।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।