উদ্দীপকের সাথে মুসলমানদের আক্রমণের প্রাক্কালের স্পেনীয় ৩ সমাজের মিল কোথায়? ব্যাখ্যা কর।
উত্তর: বৈষম্যের দিক দিয়ে উদ্দীপকের সাথে মুসলমানদের 'আক্রমণের প্রাক্কালে স্পেনের সমাজের মিল রয়েছে। মুসলমানদের বিজয়ের পূর্বে স্পেনের সামাজিক অবস্থা ছিল বৈষম্যমূলক। তখন স্পেনের সমাজ অভিজাত, মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণিতে বিভক্ত ছিল। মধ্যবিত্ত শ্রেণি ছিল করভারে নিমজ্জিত এবং দুর্দশাগ্রস্ত। অভিজাত শ্রেণির সাথে তাদের অর্থনৈতিক ব্যবধান ছিল পাহাড়সম। নিম্ন শ্রেণির অন্তর্ভুক্ত ক্রীতদাস ও ভূমিদাসদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল না। এমনকি ধর্মীয় ক্ষেত্রেও মানুষের স্বাধীনতা ছিল না। উদ্দীপকেও এ বিষয়গুলো লক্ষ করা যায়। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, মুসলমানদের ভারত বিজয়ের প্রাক্কালে ভারতীয় সমাজ ছিল বহুধাবিভক্ত। সমাজে শূদ্রদের কোনো অর্থনৈতিক অধিকার ছিল না। অপবিত্র গণ্য করা হতো বলে তাদেরকে ধর্মগ্রন্থ গীতা পাঠ করতে দেওয়া হতো না। অভিজাত সম্প্রদায় আড়ম্বরপূর্ণ জীবনযাপন করত। কৃষক, কারিগর, বণিকদের নিয়ে গঠিত মধ্যবিত্ত শ্রেণির মানুষকে সব ধরনের কর দিতে হতো। কৃষকদের নিজস্ব কোনো জমি ছিল না এবং ক্রীতদাসদের মানুষ বলে গণ্য করা হতো না। এছাড়া তখন স্পেন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল এবং শাসনকর্তাদের মধ্যে দ্বন্দ্ব ও কলহ লেতে থাকত। খ্রিষ্টধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণযোগ্য মনে করা হতো না। ইহুদিদেরকে হয় খ্রিস্টান না হয় দাস হয়ে জীবনযাপন করতে হতো। আর এসব দিক দিয়েই উদ্দীপকের সাথে মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনীয় সমাজের সাদৃশ্য রচিত হয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে মুসলমানদের আক্রমণের প্রাক্কালের স্পেনীয় ৩ সমাজের মিল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর