উদ্দীপকে বর্ণিত অনুরূপ পরিস্থিতিই স্পেনে মুসলিম অভিযানকে ত্বরান্বিত করেছিল বক্তব্যটির পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের মতো পরিস্থিতি স্পেনে মুসলিম অভিযানকে ত্বরান্বিত। করেছিল। বক্তব্যটি সঠিক ও যথার্থ। উদ্দীপকে লক্ষ করা যায় যে, মুসলমানদের বিজয়ের প্রাক্কালে ভারতের সমাজে শ্রেণিভেদ প্রথা, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব, ধর্মীয় ক্ষেত্রে বৈষম্য প্রভৃতি বিদ্যমান ছিল। এরূপ পরিস্থিতিতে ইসলামের সাম্যের বাণী ভারতীয়দের খুব সহজেই আকর্ষণ করেছিল। এছাড়া সিন্ধুর রাজা দাহিরের কুশাসন ভারতে মুসলিম অভিযানের সাফল্যকে ত্বরান্বিত করেছিল। অনুরূপভাবে স্পেনের সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা এবং রাজা রডারিকের কুশাসন স্পেনে মুসলিম অভিযানকে ত্বরান্বিত করেছিল। স্পেনে গথিক রাজা রডারিকের কুশাসনে সাধারণ মানুষ, ক্রীতদাস, ভূমিদাস এবং ইহুদিরা দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিল। এসব নির্যাতিত মানুষ উমাইয়া খলিফা আল ওয়ালিদের উত্তর আফ্রিকার শাসনকর্তা মুসা ইবনে নুসাইরকে স্পেন জয় করতে নানাভাবে উদ্বুদ্ধ করে। তাছাড়া স্পেনের সিউটা দ্বীপের শাসনকর্তা কাউন্ট জুলিয়ান ছিলেন সিংহাসনচ্যুত রাজা উইটিজার জামাতা। রডারিক উইটিজাকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল। কাউন্ট জুলিয়ান প্রথানুযায়ী তার সুন্দরী কন্যা ফ্লোরিডাকে রাজকীয় আদব-কায়দা শেখানোর জন্য রাজ দরবারে পাঠিয়েছিলেন। কিন্তু রডারিক তার শ্লীলতাহানি করে। শ্বশুর হত্যা ও কন্যার অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য কাউন্ট জুলিয়ান মুসা ইবনে নুসাইরকে স্পেন আক্রমণের জন্য আহ্বান জানান, যা স্পেনে মুসলিম অভিযানকে ত্বরান্বিত করে। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, স্পেনের সামাজিক ও রাজনৈতিক দৈন্যদশা এবং রাজা রডারিকের কুশাসন স্পেনে মুসলমানদের বিজয় অভিযানকে প্রভাবিত করেছিল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অনুরূপ পরিস্থিতিই স্পেনে মুসলিম অভিযানকে ত্বরান্বিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর