দেলোয়ার সাহেবের উত্তরে যে দেশের প্রতিচ্ছবি রয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার তৎকালীন রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপক অনুসারে দেলোয়ার সাহেবের উত্তরে যে দেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে সেটি হলো ইউরোপের একটি দেশ স্পেন। উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে মুসলিম শাসন সুদূর স্পেন পর্যন্ত বিস্তৃত হয়। ৭১১ খ্রিস্টাব্দে মুসলিমদের স্পেন বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খল ও সংঘাতপূর্ণ। এ সুযোগে খলিফা আল ওয়ালিদের নির্দেশে উত্তর আফ্রিকার গভর্নর ও সেনাধ্যক্ষ মুসা বিন নুসাইর ও তার অধীনস্থ সেনাপতি তারিক ইবন-জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী স্পেন দখল করে। স্পেনের তৎকালীন অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ছিল শান্তি-শৃঙ্খলা বহির্ভূত। রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে কোনো ঐক্য ছিল না। সামন্ত রাজা রডারিক স্পেনের রাজা উইটিজাকে হত্যা করে বলপূর্বক সিংহাসন দখল করে স্বৈরাচারীভাবে দেশ শাসন করতে থাকেন। ফলে অনেকেই তার শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। উইটিজার জামাতা সিউটা দ্বীপের শাসনকর্তা কাউন্ট জুলিয়ান তৎকালীন প্রথা। অনুযায়ী তার কন্যা ফ্লোরিন্ডাকে রাজকীয় রীতিনীতি সম্পর্কে। জ্ঞানদানের জন্য রডারিকের প্রাসাদে পাঠান। কিন্তু লম্পট রডারিক কাউন্ট জুলিয়ানের মেয়ে ফ্লোরিন্ডার শ্লীলতাহানি করেন। এতে কাউন্ট জুলিয়ান আক্রোশে ফেটে পড়েন। তিনি মুসা বিন নুসাইরকে স্পেন আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানান এবং তার শ্বশুর উইটিজার নির্মমভাবে হত্যা এবং কন্যার শ্লীলতাহানির প্রতিশোধ গ্রহণে মুসলমানদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। এ রকম অরাজক পরিস্থিতি মুসলমানদের স্পেন অভিযানে উৎসাহিত করে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
দেলোয়ার সাহেবের উত্তরে যে দেশের প্রতিচ্ছবি রয়েছে পাঠ্যবইয়ের আলোকে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর