উদ্দীপকের ইসলামপুরের মতো স্পেনের কোন এলাকায় সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইসলামপুরের মতো স্পেনের কর্ডোভা নগরীতে সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে। প্রথম আব্দুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে পর্যায়ক্রমে উত্তরাধিকারীদের দ্বারা সমৃদ্ধ কর্ডোভা নগরী ছিল সমসাময়িক যুগের জগতমনি, অনুপম ঐশ্বর্যশালী এক অপ্রতিদ্বন্দ্বী শহর। স্পেনের উমাইয়া শাসনামলে এটি শিক্ষা ও বিজ্ঞানচর্চার শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হয়। দ্বিতীয় আব্দুর রহমানের সময় কর্ডোভা নগরীর ব্যাপক উন্নয়ন পরিলক্ষিত হয়। তিনি কর্ডোভা নগরীকে দ্বিতীয় বাগদাদ নগরী করার মানসে অবকাঠামোগত উন্নয়ন করেন। তার সময়ে কর্ডোভার লাইব্রেরি। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থাগারে পরিণত হয়। কর্ডোভাকে। দ্বিতীয় বাগদাদে রূপদান করার জন্য অসংখ্য মসজিদ, প্রাসাদ, উদ্যান, সড়ক ও সেতু নির্মাণ করে একে স্পেনের সভ্যতা ও কৃষ্টির কেন্দ্রে পরিণত করা হয়। তৃতীয় আব্দুর রহমানের প্রতিষ্ঠিত কর্ডোভা বিশ্ববিদ্যালয় পাশ্চাত্যের শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছিল। এসময় কর্ডোভায় ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ, ১,০০,০০০ গৃহ এবং ৩৮০ হাম্মামখানা নির্মাণ করা হয়। তাছাড়া গোটা ইউরোপে যখন লেখাপড়ার প্রচলন শুরু হয়নি, তখন স্পেনের অধিকাংশ মুসলমান লেখাপড়া জানত। স্পেনে উমাইয়া শাসকের পৃষ্ঠপোষকতায় ভাষা ও সাহিত্যর্চচা শুরু হয়। দর্শনশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, কৃষি ও উদ্ভিদ বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল, গণিত ও রসায়নশাস্ত্র প্রভৃতির বিকাশ ঘটে। কর্ডোভায় স্থাপত্য ও কারুকলার নৈপুণ্যে একে আধুনিক নগরীতে পরিণত করা হয়। মূলত স্পেনে উমাইয়া শাসকগণের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে কর্ডোভায় সভ্যতা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে বিশ্বদরবারে স্পেনকে আধুনিক রাষ্ট্রে পরিণত করে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের ইসলামপুরের মতো স্পেনের কোন এলাকায় সভ্যতা ও সংস্কৃতির বিকা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর