শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর তৎকালীন ইউরোপে স্পেনের উক্ত এলাকায়। স্থাপত্য ও শিল্পকলায় সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়? বিশ্লেষণ কর।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি- উমাইয়া শাসকগণের বলিষ্ঠ ও সম্মোহনী নেতৃত্বের মাধ্যমে তৎকালীন ইউরোপের স্পেনের কর্ডোভায় স্থাপত্য ও শিল্পকলায় সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়েছিল। কর্ডোভায় স্থাপত্য ও কারুকলার অগ্রগতিতে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। কর্ডোভার জামে মসজিদ, আজজোহরা প্রাসাদ, গ্রানাডার আল হামরা প্রাসাদ, সেভিলের জিরাল্ডা মিনার নির্মাণ করেন তারা।এছাড়াও তারা সমগ্র স্পেনে অসংখ্য প্রাসাদ, মসজিদ, হাম্মামখানা, জলাধার, মাদ্রাসা নির্মাণ করে স্থাপত্য শিল্পে দক্ষতার স্বাক্ষর রাখেন। সোনা-রূপা, তামা ও পিতলের তৈজসপত্র, শৌখিন দ্রব্যাদি ছাড়াও মৃৎপাত্র, কাচের ঝাড়বাতি বিশেষভাবে আকর্ষণীয় ছিল। এখানে কার্পাস ও লিলেন জাতীয় পোশাকের প্রবর্তন লক্ষ করা যায়। এসময় হাতির দাঁতের উপর নকশা বা শিল্পসামগ্রী তৈরির কারখানা প্রতিষ্ঠিত, হয়। এছাড়াও লোকজ শিল্পের ব্যাপক প্রসার লাভ করে। স্পেনে ক্যালিগ্রাফির ব্যাপক প্রচলন ছিল। কুফি, নামক, তাওকি, তাপির, নয়াতাপিক রীতিতে হরফ খোদাই করা হতো। সংগীত যন্ত্র এবং বাদ্যযন্ত্র আবিষ্কারের মাধ্যমে তৎকালীন সময়ে সংগীত চর্চা করা হতো। এছাড়াও চামড়ার ওপর নকশা করে মূল্যবান কারুশিল্পের বিকাশও লক্ষ করা যায়। মূলত উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠার মাধ্যমে কর্ডোভা তথা স্পেন সমৃদ্ধিশালী ভূখন্ডে পরিণত হয়। তৎকালীন ইউরোপে সভ্যতা ও সংস্কৃতির বিকাশে স্পেন ছিল অনুকরণীয়। তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে, সভ্যতার ও সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে তৎকালীন ইউরোপে স্পেনের কর্ডোভা নগরীতে স্থাপত্য ও শিল্পকলায় সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়েছিল।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

তুমি কি মনে কর তৎকালীন ইউরোপে স্পেনের উক্ত এলাকায়। স্থাপত্য ও শিল্প…

উদ্দীপক

ইসলামপুর একটি জনবহুল এলাকা। এখানকার জনগণের প্রায় সবাই অশিক্ষিত। শিক্ষার অভাবে তাদের সামাজিক জীবন খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল। এ গ্রামেরই শিক্ষিত সন্তান জারিফ গ্রামের উন্নয়নের কাজে আত্মনিয়োগ করেন। তিনি গ্রামে স্কুল-পাঠাগার, দাতব্য চিকিৎসালয়, মসজিদ প্রভৃতি স্থাপনে অবদান রাখেন। তারই। প্রচেষ্টায় গ্রামটি শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠে। পরবর্তীকালে তার বংশধরগণও এর ধারাবাহিকতায় এলাকার। উন্নয়নে যথেষ্ট অবদান রাখেন।

উত্তর

সেনাপতি তারিক বিন জিয়াদ স্পেন অভিযানকালে যে পাহাড়ে অবতরণ করেছিলেন তাকে জাবালুত তারিক বা জিব্রাল্টার বলা হয়।

উত্তর

অকিটেন অধিপতি লুইসের উস্কানিতে মাহমুদ বিন আব্দুল জব্বার ও সুলায়মান বিন মারাতিনের নেতৃত্বে 'অধিক কর নির্ধারণ ও কর সংগ্রাহকের নির্যাতন' প্রতিরোধের দাবিতে প্রায় ৪০ হাজার ইহুদি ও খ্রিস্টান মেরিদাতে বিদ্রোহ ঘোষণা করে। আব্দুর রহমান তাদের পরাজিত ও ৭ হাজার বিদ্রোহীকে মৃত্যুদণ্ড দিয়ে এ বিদ্রোহ দমন করেন।

উত্তর

উদ্দীপকে ইসলামপুরের মতো স্পেনের কর্ডোভা নগরীতে সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে। প্রথম আব্দুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে পর্যায়ক্রমে উত্তরাধিকারীদের দ্বারা সমৃদ্ধ কর্ডোভা নগরী ছিল সমসাময়িক যুগের জগতমনি, অনুপম ঐশ্বর্যশালী এক অপ্রতিদ্বন্দ্বী শহর। স্পেনের উমাইয়া শাসনামলে এটি শিক্ষা ও বিজ্ঞানচর্চার শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হয়। দ্বিতীয় আব্দুর রহমানের সময় কর্ডোভা নগরীর ব্যাপক উন্নয়ন পরিলক্ষিত হয়। তিনি কর্ডোভা নগরীকে দ্বিতীয় বাগদাদ নগরী করার মানসে অবকাঠামোগত উন্নয়ন করেন। তার সময়ে কর্ডোভার লাইব্রেরি। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থাগারে পরিণত হয়। কর্ডোভাকে। দ্বিতীয় বাগদাদে রূপদান করার জন্য অসংখ্য মসজিদ, প্রাসাদ, উদ্যান, সড়ক ও সেতু নির্মাণ করে একে স্পেনের সভ্যতা ও কৃষ্টির কেন্দ্রে পরিণত করা হয়। তৃতীয় আব্দুর রহমানের প্রতিষ্ঠিত কর্ডোভা বিশ্ববিদ্যালয় পাশ্চাত্যের শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছিল। এসময় কর্ডোভায় ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ, ১,০০,০০০ গৃহ এবং ৩৮০ হাম্মামখানা নির্মাণ করা হয়। তাছাড়া গোটা ইউরোপে যখন লেখাপড়ার প্রচলন শুরু হয়নি, তখন স্পেনের অধিকাংশ মুসলমান লেখাপড়া জানত। স্পেনে উমাইয়া শাসকের পৃষ্ঠপোষকতায় ভাষা ও সাহিত্যর্চচা শুরু হয়। দর্শনশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, কৃষি ও উদ্ভিদ বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল, গণিত ও রসায়নশাস্ত্র প্রভৃতির বিকাশ ঘটে। কর্ডোভায় স্থাপত্য ও কারুকলার নৈপুণ্যে একে আধুনিক নগরীতে পরিণত করা হয়। মূলত স্পেনে উমাইয়া শাসকগণের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে কর্ডোভায় সভ্যতা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে বিশ্বদরবারে স্পেনকে আধুনিক রাষ্ট্রে পরিণত করে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি- উমাইয়া শাসকগণের বলিষ্ঠ ও সম্মোহনী নেতৃত্বের মাধ্যমে তৎকালীন ইউরোপের স্পেনের কর্ডোভায় স্থাপত্য ও শিল্পকলায় সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়েছিল। কর্ডোভায় স্থাপত্য ও কারুকলার অগ্রগতিতে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। কর্ডোভার জামে মসজিদ, আজজোহরা প্রাসাদ, গ্রানাডার আল হামরা প্রাসাদ, সেভিলের জিরাল্ডা মিনার নির্মাণ করেন তারা।এছাড়াও তারা সমগ্র স্পেনে অসংখ্য প্রাসাদ, মসজিদ, হাম্মামখানা, জলাধার, মাদ্রাসা নির্মাণ করে স্থাপত্য শিল্পে দক্ষতার স্বাক্ষর রাখেন। সোনা-রূপা, তামা ও পিতলের তৈজসপত্র, শৌখিন দ্রব্যাদি ছাড়াও মৃৎপাত্র, কাচের ঝাড়বাতি বিশেষভাবে আকর্ষণীয় ছিল। এখানে কার্পাস ও লিলেন জাতীয় পোশাকের প্রবর্তন লক্ষ করা যায়। এসময় হাতির দাঁতের উপর নকশা বা শিল্পসামগ্রী তৈরির কারখানা প্রতিষ্ঠিত, হয়। এছাড়াও লোকজ শিল্পের ব্যাপক প্রসার লাভ করে। স্পেনে ক্যালিগ্রাফির ব্যাপক প্রচলন ছিল। কুফি, নামক, তাওকি, তাপির, নয়াতাপিক রীতিতে হরফ খোদাই করা হতো। সংগীত যন্ত্র এবং বাদ্যযন্ত্র আবিষ্কারের মাধ্যমে তৎকালীন সময়ে সংগীত চর্চা করা হতো। এছাড়াও চামড়ার ওপর নকশা করে মূল্যবান কারুশিল্পের বিকাশও লক্ষ করা যায়। মূলত উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠার মাধ্যমে কর্ডোভা তথা স্পেন সমৃদ্ধিশালী ভূখন্ডে পরিণত হয়। তৎকালীন ইউরোপে সভ্যতা ও সংস্কৃতির বিকাশে স্পেন ছিল অনুকরণীয়। তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে, সভ্যতার ও সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে তৎকালীন ইউরোপে স্পেনের কর্ডোভা নগরীতে স্থাপত্য ও শিল্পকলায় সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়েছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।