উদ্দীপকের প্রোগ্রামটির ব্যবহৃত অনুবাদক প্রোগ্রাম একই ধরনের অন্য অনুবাদক প্রোগ্রামের তুলনায় সুবিধাজনক কিনা বিশ্লেষণপূর্বক মতামতা দাও।
উত্তর: উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ব্যবহৃত অনুবাদক প্রোগ্রাম হলো কম্পাইলার। একই ধরনের অন্য অনুবাদক প্রোগ্রাম হলো ইন্টারপ্রেটার। কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার তুলনামূলক সুবিধাজনক। কারণ-কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি পরীক্ষা করে মেশিন কোডে রূপান্তর করে এবং প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখায়। সেকারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। কিন্তু ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট একটি একটি করে মেশিন কোডে রূপান্তর করে এক্সিকিউট করে। ইন্টারপ্রেটার যখনই কোনো স্টেটমেন্টে ভুল পায়, সে প্রোগ্রাম এক্সিকিউট করা সেখানেই থামিয়ে দেয়। ফলে ভুলগুলো শুদ্ধ করা তুলনামূলক সহজ হয়। তাই বলা যায়, প্রোগ্রাম ডিবাগ করার জন্য ইন্টারপ্রেটার তুলনামূলকভাবে সহজ।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের প্রোগ্রামটির ব্যবহৃত অনুবাদক প্রোগ্রাম একই ধরনের অন্য অনু…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর