উদ্দীপকের টেবিল দুটির মধ্যে কি কোনো রিলেশন তৈরি করা সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকের টেবিল দুটির মধ্যে One to Many রিলেশন তৈরি করা সম্ভব। নিচে এর সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো-দুটি টেবিলের মধ্যে রিলেশন স্থাপনের প্রধান শর্ত হলো উভয় টেবিলে একটি কমন ফিল্ড থাকতে হবে। এখানে Table-1 ও Table-2 উভয়তেই Patient ID ফিল্ডটি বিদ্যমান। Table-1 এ Patient ID ফিল্ডটি প্রাইমারি কী হিসেবে কাজ করে, কারণ একজন Patient এর একটিই ইউনিক আইডি থাকতে পারে। অন্যদিকে Table-2 তে Patient ID ফরেন কী। আবার, একই Patient এর ডাক্তারের কাছে একাধিক Appointment থাকতে পারে কিন্তু কোনো একটি নির্দিষ্ট Appointment একজন Patinet এর জন্যই হয়। তাই এক্ষেত্রে Table-1 ও Table-2 এর মধ্যে One to Many রিলেশন স্থাপন করা সম্ভব। অর্থাৎ Table-1 এর একটি রেকর্ডের বিপরীতে Table-2 এর এক বা একাধিক রেকর্ড থাকতে পারে। নিচে টেবিল দুটির মধ্যে One - to Many রিলেশন দেখানো হলো-
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের টেবিল দুটির মধ্যে কি কোনো রিলেশন তৈরি করা সম্ভব? উত্তরের …
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর