ASCII-একটি বহুল প্রচলিত কোড- ব্যাখ্যা করো।
উত্তর: ASCII এর পূর্ণ নাম American Standard Code for Information Interchange। এটি প্রাথমিকভাবে টেলিপ্রিন্টারে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে কম্পিউটারে এটি সমন্বয় করা হয়। এই কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ছোটো হাতের, বড়ো হাতের, ইংরেজি অক্ষর, সংখ্যা, যতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। মিনি ও মাইক্রোকম্পিউটারে এই কোডের বহুল প্রচলন রয়েছে। কম্পিউটার ইনপুট/আউটপুট যন্ত্রের মধ্যে তথ্য স্থানান্তরের জন্য এই কোড ব্যবহার করা হয়। কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যেই আলফানিউমেরিক ডেটা আদান-প্রদানের জন্য ASCII কোড ব্যবহার করা হয়। অর্থাৎ, বহুবিধ ব্যবহারের জন্য ASCII-একটি বহুল প্রচলিত কোড।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
ASCII-একটি বহুল প্রচলিত কোড- ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর