উদ্দীপকে উল্লিখিত প্রথম উপাদানটির কার্যপদ্ধতির চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম উপাদান, যা ডিজিটাল ঘড়ির সিস্টেমটিতে 4 বিট বাইনারি ডেটা সাময়িকভাবে জমা রাখে, তা হলো মূলত 4 বিট প্যারালাল লোড রেজিস্টার। এটি চারটি D ফ্লিপ-ফ্লপ ব্যবহার করে তৈরি করা হয়, যা চারটি ইনপুট সমান্তরালভাবে গ্রহণ করে সাময়িকভাবে জমা রাখে। নিচে 4 বিট প্যারালাল লোড রেজিস্টারে কার্যপদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা করো হলো- যখন রেজিস্টারে ডেটা জমা রাখার প্রয়োজন হয়, তখন ইনপুট লাইন [গণিত] , [গণিত] তে কাঙ্ক্ষিত- বাইনারি মান প্রদান করা হয়। তবে ইনপুটে ডেটা দেওয়া সত্ত্বেও রেজিস্টার তা গ্রহণ করে না যতক্ষণ না ক্লক পালস সক্রিয় হয়। ক্লক পালস সক্রিয় হলে প্রতিটি ফ্লিপ-ফ্লপ তার ইনপুটে থাকা ডেটাকে ভেতরের দিকে গ্রহণ করে এবং ডেটাগুলো ফ্লিপ-ফ্লপের আউটপুট প্রান্তে চলে আসে। একবার ডেটা লোড হয়ে গেলে ক্লক পালস সরিয়ে নিলেও ডেটাগুলো রেজিস্টারের ভেতরে সংরক্ষিত থাকে। ডিজিটাল ঘড়ির ক্ষেত্রে 4টি বাইনারি ডেটা পরবর্তী পরিবর্তনের আগ পর্যন্ত এভাবেই সাময়িকভাবে জমা রাখা হয়। এখানে প্রতিটি বিট আলাদা পথে প্রবেশ করে বলে একে প্যারালাল লোডিং বলা হয়। ডিজিটাল ঘড়িতে বাইনারি ডেটা নিখুঁতভাবে সংরক্ষণের জন্য প্যারালাল লোড রেজিস্টারই ব্যবহার করা হয়। কারণ এটি একসাথে পূর্ণাঙ্গ ডেটাসেট গ্রহণ করে তা তা জমা রাখতে পারে।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত প্রথম উপাদানটির কার্যপদ্ধতির চিত্রসহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর