ওয়েবসাইট পাবলিশ করার জন্য কোনটি প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: ওয়েবসাইট পাবলিশ করার জন্য পাবলিক আইপি অ্যাড্রেস (IP Address) প্রয়োজন। এটি হলো ইন্টারনেটে ঐ কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা। বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েব হোস্টিং সেবা প্রদান করে, যেখানে ওয়েবসাইট রাখা ও পাবলিশ করা যায়। আইপি অ্যাড্রেস মনে রাখা সহজ নয় বলে ডোমেইন নাম ব্যবহার করা হয়। ইন্টারনেটে ডোমেইন নাম কিনতে পাওয়া যায়। তারপর ডোমেইন নামের সঙ্গে ওয়েব হোস্টিং সার্ভারের একটি সংযোগ প্রতিষ্ঠা করতে হয়। তাহলে ব্রাউজারে ঐ ডোমেইন নাম লিখলে ওয়েবসাইটটি দেখা যাবে।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
ওয়েবসাইট পাবলিশ করার জন্য কোনটি প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর