ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়। কারণ-
যে সফটওয়্যার এর মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েব পেইজ, www বা LAN এ অবস্থিত কোনো সাইটের যেকোনো লেখা, ছবি দেখতে ও ডাউনলোড করতে পারে তাকে ওয়েব ব্রাউজার বলে। আর, যে টুলস এর সাহায্যে সমস্ত ইন্টারনেট বিস্তৃত ওয়েব সাইটগুলোকে আয়ত্তের মধ্যে রাখা হয় এবং তার থেকে তথ্য খুঁজে বের করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। ব্রাউজার সফটওয়্যার হিসেবে Mozilla Firefox, Internet Explorer, Google Chrome, Opera, Safari, UC Browser প্রভৃতি ব্যবহার করা হয়। অপরদিকে বহুল ব্যবহৃত কয়েকটি সার্চ ইঞ্জিন হলো: yahoo, google, amazon, bing প্রভৃতি।