উদ্দীপকে উল্লিখিত URL-টির বিভিন্ন অংশ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত URLটি হলো- এর বিভিন্ন অংশের বর্ণনা দেওয়া হলো-১. প্রটোকল (https): URL এর প্রথম অংশটি হলো প্রটোকল। https এর পূর্ণরূপ হলে Hypertext Transfer Protocol Secure | এটি ব্রাউজার ও সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদানের নিয়ম নির্ধারণ করে। শেষে '৪' থাকার অর্থ তথ্যগুলো এনক্রিপ্ট অবস্থায় আদান-প্রদান হবে। ২. সার্ভার টাইপ (www): এটি দ্বারা বুঝানো হয় ওয়েবসাইটটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভারের নেটওয়ার্কভুক্ত। এটি মূলত মূল ডোমেইনের একটি সাব ডোমেইন হিসেবে কাজ করে। ৩. ডোমেইন নেম (myportfolio): এটি ওয়েবসাইটের নাম বা পরিচয়। ইন্টারনেটে IP Address মনে রাখা কঠিন বলে তার পরিবর্তে এই নাম ব্যবহার করা হয়। ৪. টপ লেভেল ডোমেইন (.com): ডোমেইন নামের শেষের অংশটি ওয়েবসাইটের ধরন বা প্রকৃতি প্রকাশ করে। .com দ্বারা কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বুঝানো হয়। এছাড়াও আলাদা আলাদা ধরন অনুযায়ী .edu, gov, .org ইত্যাদিও ব্যবহৃত হয়। ৫. ফাইলের নাম (about.html): এটি হলো নির্দিষ্ট ওয়েবপেইজটির নাম। .html হলো ফাইল এক্সটেনশন, যা নির্দেশ করে এটি একটি HTML ফাইল।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত URL-টির বিভিন্ন অংশ বর্ণনা করো।
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর