উদ্দীপকের ওয়েবসাইটটি কোন ধরনের? এ ধরনের ওয়েবসাইটের সুবিধা অসুবিধাগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বলা হয়েছে ওয়েবসাইটের ফাইল ম্যানুয়ালি পরিবর্তন না করা পর্যন্ত ওয়েবসাইটের কন্টেন্ট অপরিবর্তিত থাকে ব্যবহারকারীরা প্রতিবার প্রবেশের পর ওয়েবসাইটে একই তথ্য দেখতে পান। অর্থাৎ উদ্দীপকের ওয়েবসাইটটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট নিচে এ ধরনের ওয়েবসাইটের সুবিধা অসুবিধাগুলো বিশ্লেষণ কর হলো- স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধাসমূহ- ১. পেইজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে বলে দ্রুত লোড হয়।২. উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা সহজ।৩. শুধু HTML ও CSS ব্যবহার করেই তৈরি করা সম্ভব।৪. সহজেই ওয়েবপেইজের লে আউট তৈরি করা যায়।৫. ওয়েবসাইটের খরচ তুলনামূলক কম।৬. সহজেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায়।৭. কম গতির ইন্টারনেটেও সহজে ব্যবহার করা যায়।স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধাসমূহ-১. রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায় না।২. কন্টেন্ট আপডেট করে পুনরায় আপলোড করতে অনেক সময় লাগে।৩. ব্যবহারকারীর থেকে সরাসরি ইনপুট নেওয়া যায় না।৪. আকার বৃদ্ধি পেলে কন্টেস্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়।৫. মানসম্মত ওয়েবসাইট ডিজাইন করা কঠিন।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের ওয়েবসাইটটি কোন ধরনের? এ ধরনের ওয়েবসাইটের সুবিধা অসুবিধাগু…
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর