দৃশ্যকল্প-১ এর ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এর ওয়েবসাইট কাঠামোটি হলো নেটওয়ার্ক বা ওয়েবলিঙ্কড কাঠামো। নিচে নেটওয়ার্ক কাঠামোটি ব্যাখ্যা করা হলো-যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেইজেরই একে অপরের সাথে লিংক থাকে তাকে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো বলে। এ ধরনের কাঠামোতে প্রতিটি পেইজের সাথে একটি অন্যটির লিঙ্ক থাকে। একটি প্রধান পেইজের সাথে যেভাবে অন্য পেইজের লিঙ্ক থাকে, তেমনি অন্যান্য পেইজের সাথে প্রধান পেইজের লিঙ্ক থাকে। হোম পেইজের সাথে অন্য ওয়েব পেইজের লিঙ্ক থাকে যার ফলে অন্য ওয়েব পেইজের মধ্যে যাওয়া যায়। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেইজগুলো এ কাঠামোর মাধ্যমে লিংক করা হয়ে থাকে যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেইজের লিংকগুলো মেনু আকারে রাখা হয়। এক্ষেত্রে অতিরিক্ত মেমোরি স্পেস প্রয়োজন হয়। ব্যবহারের দিক থেকে এ স্ট্রাকচার সহজ হয়। কিন্তু পেইজ যত বেশি হবে, ততই এ ধরনের ওয়েব স্ট্রাকচার গঠন করা জটিল হয়ে উঠবে। উদাহরণ- www.wikipedia.org.
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
দৃশ্যকল্প-১ এর ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর