জনাব [গণিত] কর্তৃক তৈরি ওয়েবসাইটটি ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ধাপগুলো বর্ণনা করো।
উত্তর: জনাব [গণিত] কে তার ওয়েবসাইটটি ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় যে ধাপগুলো অনুসরণ করতে হবে তা নিচে বর্ণনা করা হলো- ধাপ-১: ডোমেইন নেইম রেজিস্ট্রেশন: সুন্দর একটি নাম যা সহজে মনে রাখা যায় এবং অর্থবোধক হয় তা নির্বাচন করে সেই নামের ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে।ধাপ-২: ওয়েব পেইজ ডিজাইন ওয়েব পেইজ ডিজাইন করতে হবে। এক্ষেত্রে প্রফেশনাল ওয়েব ডিজাইনারদের সহযোগিতা নিলে ভালো হয়। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে ওয়েব পেইজ ডিজাইন করে দেয়।ধাপ-৩: ওয়েব সার্ভারে পেইজ হোস্টিং: ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব পেইজ ডিজাইন সম্পন্ন করার পর ওয়েবসাইট/পেইজগুলো নির্ভরযোগ্য কোনো সার্ভারে হোস্ট করতে হবে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে এ হোস্টিং সার্ভিস প্রদান করে।ধাপ-৪: সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্ত: এ ধাপটি অত্যাবশ্যকীয় নয়। ওয়েব পেইজ/সাইটটি আরও বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
জনাব কর্তৃক তৈরি ওয়েবসাইটটি ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ধ…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর