উদ্দীপকের অনুচ্ছেদটি ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ট্যাগসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অনুচ্ছেদটি ওয়েবে প্রকাশের জন্য প্রয়োজনীয় ট্যাগসমূহ নিচে ব্যাখ্যা করা হলো- ট্যাগ: এটি একটি কন্টেইনার ট্যাগ যা পুরো html ডকুমেন্টকে নির্দেশ করে। একটি ওয়েব পেইজের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়বস্তু এই ট্যাগের ভেতরে থাকে। ট্যাগ: html ডকুমেন্টের মূল অংশ হলো বডি, ব্রাউজারে একটি ওয়েব পেইজের যে অংশটুকু আমরা সরাসরি দেখতে পাই (লেখা, ছবি, টেবিল), তা এই ট্যাগের ভেতর লেখা হয়। (Paragraph) ট্যাগ: কোনো টেক্সটকে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ আকারে সাজানোর জন্য এই ট্যাগ ব্যবহৃত হয়। এটি লেখার শুরুতে এবং শেষে কিছুটা ফাঁকা জায়গা তৈরি করে একটি নতুন প্যারা শুরু করে। (bold) ট্যাগ: কোনো লেখাকে সাধারণ লেখার চেয়ে কিছুটা গাঢ় বা মোটা করে দেখানোর জন্য এই ট্যাগ ব্যবহৃত হয়। এটি সাধারণত কোনো গুরুত্বপূর্ণ শব্দ হাইলাইট করার জন্য ব্যবহার করা হয়। (underline) ট্যাগ: কোনো লেখার নিচে আন্ডারলাইন দাগ দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। এটি সাধারণত শিরোনাম বা বিশেষ কোনো শব্দ চিহ্নিত করার কাজে লাগে। (Italic) ট্যাগ: কোনো টেক্সটকে হালকা বাঁকা বা ইটালিক হরফে দেখানো হলো এই ট্যাগের কাজ। সাধারণত কোনো বিশেষ কিছুর নাম, বক্তব্য বা কোনো বিদেশি শব্দ বুঝাতে এর ব্যবহার বেশি। (Delete) ট্যাগ: কোনো লেখাকে মাঝখানে দিয়ে কাটা অবস্থায় দেখানো হয় এই ট্যাগের মাধ্যমে। সাধারণত কোনো তথ্য ভুল হলে বা আগের তথ্য পরিবর্তন হয়েছে বুঝাতে এই ট্যাগ ব্যবহার করা হয়। (superscript) ট্যাগ: কোনো লেখাকে স্বাভাবিক লাইনের সামান্য উপরে এবং ছোট আকারে দেখানোর জন্য এটি ব্যবহৃত হয়।যেমন- A² + B² লেখার জন্য ট্যাগ প্রয়োজন। (subscript) ট্যাগ: কোনো লেখাকে স্বাভাবিক লাইনের নিচের এবং ছোট আকারে প্রদর্শন করতে এটি ব্যবহার করা হয়।যেমন- H₂O লেখার ক্ষেত্রে ট্যাগ প্রয়োজন।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের অনুচ্ছেদটি ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ট্যাগসমূহ ব্যাখ্য…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর