উদ্দীপকের অনুচ্ছেদটি বাংলায় তৈরি করার করণীয় বিষয়সমূহ সংক্ষেপে আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের অনুচ্ছেদটি বাংলায় তৈরি করে ব্রাউজারে প্রদর্শনের জন্য কারিগরিভাবে সঠিক HTML কাঠামো অনুসরণ করতে হয়।তার জন্য করণীয়গুলো নিম্নরূপ-১. ওয়েবপেইজে বাংলা প্রদর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মেটা ট্যাগে বাংলা ক্যারেক্টারের এনকোডিং যুক্ত করা। ব্রাউজার যাতে বাংলা অক্ষর ও বিশেষ চিহ্নগুলো সঠিকভাবে প্রসেস করতে পারে। সেজন্য সেকশনের মেটা ট্যাগের অ্যাট্রিবিউটে UTF-8 এনকোডিংটি যুক্ত করতে হবে। এক্ষেত্রে হেড সেকশনের ভেতরে লিখতে হবে ২. কম্পিউটারের স্ক্রিনে বাংলা লেখার জন্য বিজয় কীবোর্ডে "Bijoy Classic" মোডটি সক্রিয় করতে হবে। এর ফলে কী-বোর্ড লেআউটটি ANSI ফন্টের জন্য উপযুক্ত হবে।৩. এডিটরের মধ্যে কোড লেখার সময় প্যারাগ্রাফের মধ্যে সরাসরি ফন্ট নির্ধারণ করতে ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগের face অ্যাট্রিবিউটের মান হিসেবে বাংলা ফন্টের নাম দিতে হবে। এক্ষেত্রে SutonnyMJ একটি জনপ্রিয় বাংলা ফন্ট। পুরো, সিনট্যাক্সটি হবে নিম্নরূপ- কখগ ৪. বাংলায় সম্পূর্ণ অনুচ্ছেদটি লেখার পর কোড ফাইলটিকে html এক্সটেশন দিয়ে সেভ করতে হবে।উপরের সবগুলো ধাপ অনুসরণ করার পর সেভ করা ফাইলটি ব্রাউজারে - ওপেন করলে সেখানে লিখিত বাংলা অনুচ্ছেদটি প্রদর্শিত হবে।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের অনুচ্ছেদটি বাংলায় তৈরি করার করণীয় বিষয়সমূহ সংক্ষেপে আলোচন…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর