C প্রোগ্রাম এ "/" ও "%" অপারেটর দুটির গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও ফলাফল ভিন্ন- বুঝিয়ে লেখো।
উত্তর: C প্রোগ্রামে "/" ও "%" উভয়েই গাণিতিক অপারেটর। "/" হলো ডিভিশন অপারেটর এবং "%" হলো মডুলাস বা ভাগশেষ অপারেটর। "/" এর কাজ ভাগ করা, অর্থাৎ int x = y/z; হলে এই অপারেটরটি y কে z দ্বারা ভাগ করে ভাগফল x চলকের ভেতর রাখবে। অপরদিকে "%" এর কাজ ভাগশেষ নির্ণয় করা। অর্থাৎ, int x = y%z; এর ক্ষেত্রে "%" অপারেটর y কে z দ্বারা ভাগ করে ভাগশেষকে x চলকের ভেতর রাখে। সুতরাং "/" ও "%" উভয়ের গাণিতিক প্রক্রিয়া একই অর্থাৎ ভাগ করা হলেও ফলাফল ভিন্ন।
HSC ICT CQ — Prosthuti প্রশ্নব্যাংক
C প্রোগ্রাম এ "/" ও "%" অপারেটর দুটির গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর