উদ্দীপকে সকিনার ঘটনা ইতিহাসের কোন যুগের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সকিনার ঘটনা ইতিহাসের জাহেলিয়া যুগের প্রতিচ্ছবি।উদ্দীপকের আধুনগর গ্রামের সগিরের সাথে প্রতিবেশী সকিনার বিয়ে হয়। চারটি কন্যা সন্তানের জন্ম হলেও পুত্রের আশায় আরেকটি বিয়ের উদ্যোগ নেয় সগির। সকিনা প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতনের স্টিমরোলার। অনুরূপ অবস্থা জাহেলিয়া যুগের সমাজের নারীদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। জাহেলিয়া যুগের আরব সমাজে নারী জাতি ছিল ঘৃণিত, অবহেলিত এবং ভোগের সামগ্রী। তখন বিবাহ বলতে কিছুই ছিল না। তাই তারা সন্তান লাভের জন্য স্বামীর নিকট হতে অনুমতি নিয়ে পরপুরুষের সঙ্গে মেলামেশা করত। বিমাতাকে বিবাহ, ভগ্নীকে বিবাহ সমাজে প্রচলিত ছিল। নারী পণ্যদ্রব্যের ন্যায় হাটবাজারে বিক্রয় হতো। মৃত স্বামী ও পিতার অথবা কোনো আত্মীয়ের সম্পদে তাদের কোনো অংশ ছিল না। এছাড়া বিবাহ বন্ধনের পবিত্রতা ক্ষুণ্ণ করে স্বেচ্ছাচারী পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করত। তারা অবৈধ প্রণয়ের মতো বিবেক বর্জিত কাজেও লিপ্ত ছিল। কন্যা সন্তান জন্মদান অপমানজনক মনে করে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কিতাবুল আঘানির মতে, এ জঘন্য প্রথা কায়েস বিন আসিম নামে জনৈক ব্যক্তি প্রবর্তন করেন। বহু পিতা দারিদ্র্যের ভয়ে কন্যাসন্তানকে হত্যা করত। হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের পূর্বে আইয়ামে জাহেলিয়া যুগে নারী জাতিকে এরূপ ঘৃণিত ও অভিশপ্ত জীবনযাপন করতে হতো। তাই উদ্দীপকের সকিনার প্রতি সগিরের আচরণের ঘটনা জাহেলিয়া যুগের প্রতিচ্ছবি।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে সকিনার ঘটনা ইতিহাসের কোন যুগের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর