উদ্দীপকের মেলাটি "ইতিহাস রচনার উৎস হিসাবে অনেক অবদান রেখেছে" পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মেলাটি তথা উকাজ মেলা ইতিহাস রচনার উৎস হিসাবে অনেক অবদান রেখেছে। মন্তব্যটি যথার্থ।ইসলাম-পূর্ব আরবের একটি বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে উকাজ মেলা। ম্যাসব্যাপী এ মেলায় কবিতা, গানবাজনা, জুয়া খেলা ও মদ্যপানের আসর বসত। এ মেলার মাধ্যমে আরবের বিখ্যাত কবিদের কবিতা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। সেরা সাত কবির কবিতা সোনালি হরফে লিপিবদ্ধ করে 'কাবা' শরিফের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এ কারণে এ কবিতাগুলোকে সাব-আ-মুয়াল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হয়। উকাজ মেলা বিভিন্ন কবিতা রচনার প্রতিযোগিতা হতো। এ উপলক্ষ্যে আরব কবিতারা নানা ধরনের কবিতা রচনা করে তাদের মনের ভাব প্রকাশ করত। এসব কাব্যের বিষয়বস্তুতে তৎকালীন সমাজের নানা বিষয় স্থান পেত। তাছাড়া রাজনৈতিক অবস্থার পাশাপাশি সাংস্কৃতিক অবস্থার তথ্যও তুলে ধরতো। এসব রচনার আরও বিষয়বস্তু ছিল নারী, বংশমর্যাদা ও গৌরবগাথা। তারা তাদের জাতীয় ইতিহাস-ঐতিহ্য ও বংশীয় তালিকা তুলে ধরত। আর ঐতিহাসিকগণ প্রাক-ইসলামি আরবের ইতিহাস রচনায় বিভিন্ন তথ্য এখান থেকে সংগ্রহ করত। এসকল তথ্যের ভিত্তিতে রচিত হতো সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস। ইতিহাস রচনায় উৎস হিসেবে উকাজ মেলার জন্য রচনা করা কাব্যগ্রন্থগুলো সবসময় ইতিহাসের উৎস হিসেবে ভূমিকা রেখেছে।পরিশেষে বলা যায়, উকাজ মেলার সাহিত্য, শিল্প মেলা, সাংস্কৃতিক কর্মকান্ড সবই ইতিহাস রচনার উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের মেলাটি "ইতিহাস রচনার উৎস হিসাবে অনেক অবদান রেখেছে" পাঠ্যব…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর