উদ্দীপকে জাহেলিয়া যুগের যে মেলার কথা ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের সাথে প্রাক-ইসলামি আরব সংস্কৃতির উল্লেখযোগ্য বিষয় উকাজ মেলায় আয়োজিত কবিতা প্রতিযোগিতার মিল পাওয়া যায়। প্রাক-ইসলামি আরবদের জীবনের বিভিন্ন দিক সমুজ্জ্বল না হলেও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্যের একটি বিশেষ দিক হলো উকাজ মেলায় আয়োজিত কবিতা প্রতিযোগিতা । আরবদের সাংস্কৃতিক জীবনে এ মেলা ছিল বিশেষ তাৎপর্যবহ। উদ্দীপকে এ মেলারই প্রতিফলন লক্ষ করা যায় । উদ্দীপকে অমর একুশে বইমেলার কথা বলা হয়েছে। এ মেলায় বই প্রকাশনা ও বিক্রয় ছাড়াও আলোচনাসভা, কবিতা পাঠ, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাক-ইসলামি আরব সংস্কৃতিতেও এ বিষয়গুলো চোখে পড়ে। তৎকালীন আরবদের প্রধান বৈশিষ্ট্য ছিল বাগ্মিতা । তাদের ভাষাজ্ঞান ছিল উন্নত। নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সবাই কবিতাচর্চা ও বাগ্মিতায় প্রতিভার স্বাক্ষর রেখেছে। এ সময় মক্কার কাছাকাছি উকাজের বার্ষিক মেলায় তাদের রচিত কবিতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হতো। এ প্রতিযোগিতায় নির্বাচিত সাতটি কবিতা পুরস্কৃত করা হতো। এ কবিতাগুলো সোনালি হরফে লিপিবদ্ধ করে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এ কারণে এ কবিতাগুলোকে সাবায়ে-মুয়াল্লাকাত বা সাতটি ঝুলন্ত কবিতা বলা হতো। সুতরাং বলা যায়, উদ্দীপকটি প্রাক-ইসলামি আরব সংস্কৃতির উকাজ মেলার প্রতিচ্ছবি।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে জাহেলিয়া যুগের যে মেলার কথা ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো ।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর