শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দেখানো প্রামান্যচিত্র প্রাচীন সভ্যতার কোন শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ? বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সভ্যতা প্রাচীন মিসরীয় সভ্যতার সাথে সাদৃশ্যপূর্ণ। প্রকৃতির অপার দান নদ-নদীর বদৌলতে পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান ঘটেছে এবং বিকশিত হয়েছে। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব সভ্যতা কৃষিভিত্তিক নগর সভ্যতার মাধ্যমে উন্নত নাগরিক জীবন গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্দীপকে বর্ণিত প্রাচীন সভ্যতা এবং মিসরীয় সভ্যতা এ রকমই দুটি নদীকেন্দ্রিক সভ্যতার উদাহরণ । উদ্দীপকের যে সভ্যতার কথা বলা হয়েছে সে সভ্যতার লোকেরা নদীতে বাঁধ দিয়ে জমি সেচের ব্যবস্থা করে। তারা মনের ভাব প্রকাশের জন্য চিত্রভিত্তিক লিখন পদ্ধতির আবিষ্কার করে। তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে মৃত্যু পরবর্তী জীবনে নিজেদের স্মরণীয় রাখতে মমির আবিষ্কার করে। অনুরূপভাবে মিসরের নীল নদকে কেন্দ্র করে পৃথিবীর প্রথম সভ্যতা হিসেবে মিসরীয় সভ্যতার অগ্রযাত্রা শুরু হয়। মিসরীয়রা নীল নদের পানিকে সেচের জন্য ব্যবহার করে কৃষিতে ব্যাপক অগ্রগতি সাধন করে। মিসরীয় সভ্যতার সূচনাকারীরা পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন ও পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা প্রভৃতি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলে বসতি গড়ে তোলে। কৃষিকে কেন্দ্র করে তারা ধীরে ধীরে সেচ ব্যবস্থায় বাঁধ নির্মাণ কৌশল উদ্ভাবন করে। তাছাড়া বন্যায় নীল নদের উভয় তীর প্লাবিত হয়ে পলি মাটিতে ভরে যেত, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ছিল। এভাবে মিসরীয়রা কৃষির ব্যাপক অগ্রগতির মাধ্যমে একটি কৃষিভিত্তিক নগর সভ্যতা গড়ে তোলে। উন্নত কৃষি ব্যবস্থার পাশাপাশি মিসরীয়রা চিত্রভিত্তিক লিখন পদ্ধতির আবিষ্কার করে, যেটি হায়ারোগ্লিফিক নামে পরিচিত। এছাড়া পিরামিডের মতো বিখ্যাত সমাধিসৌধ নির্মাণ করে স্থাপত্য শিল্পে প্রতিভার স্বাক্ষর বহন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের মিসরীয় সভ্যতার প্রতিচ্ছবিই ফুটে উঠেছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের দেখানো প্রামান্যচিত্র প্রাচীন সভ্যতার কোন শাসনব্যবস্থার স…

উদ্দীপক

আজমতগীর স্যার একদিন তার শ্রেণিকক্ষে প্রামাণ্যচিত্র দেখাচ্ছিলেন। তিনি দেখালেন প্রাচীন সভ্যতার বিভিন্ন দিক । প্রাচীনকালে এই সভ্যতার লোকেরা নদীতে বাঁধ দিয়ে জমি সেচের ব্যবস্থা করে এবং মনের ভাব প্রকাশ করার জন্য চিত্রভিত্তিক লিপির উদ্ভাবন করে। তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে মৃত্যু পরবর্তী জীবনে নিজেদের স্মরণীয় রাখতে মমির আবিষ্কার করে ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

টাইগ্রিস নদীর অপর নাম দজলা ।

উত্তর

মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ এবং নানাবিধ কর্মকাণ্ডের পর্যায়ক্রমিক ইতিহাসই হলো সভ্যতা । মানবজীবন গতিশীল, প্রাণবন্ত ও পরিবর্তনশীল। মানবজাতির ইতিহাসে বিভিন্ন সময়ে তাদের উন্নতি ঘটেছে, আবার অবনতি হয়েছে । এভাবে পর্যায়ক্রমিক মানুষের জীবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে এবং ধর্ম, শিল্প, সাহিত্য, স্থাপত্য, জ্ঞান-বিজ্ঞান ইত্যাদি নিয়ে গড়ে উঠছে সভ্যতা। অর্থাৎ মানুষের উৎপত্তি ও বিকাশের ধারাবাহিক ইতিহাসই হলো সভ্যতা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সভ্যতা প্রাচীন মিসরীয় সভ্যতার সাথে সাদৃশ্যপূর্ণ। প্রকৃতির অপার দান নদ-নদীর বদৌলতে পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান ঘটেছে এবং বিকশিত হয়েছে। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব সভ্যতা কৃষিভিত্তিক নগর সভ্যতার মাধ্যমে উন্নত নাগরিক জীবন গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্দীপকে বর্ণিত প্রাচীন সভ্যতা এবং মিসরীয় সভ্যতা এ রকমই দুটি নদীকেন্দ্রিক সভ্যতার উদাহরণ । উদ্দীপকের যে সভ্যতার কথা বলা হয়েছে সে সভ্যতার লোকেরা নদীতে বাঁধ দিয়ে জমি সেচের ব্যবস্থা করে। তারা মনের ভাব প্রকাশের জন্য চিত্রভিত্তিক লিখন পদ্ধতির আবিষ্কার করে। তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে মৃত্যু পরবর্তী জীবনে নিজেদের স্মরণীয় রাখতে মমির আবিষ্কার করে। অনুরূপভাবে মিসরের নীল নদকে কেন্দ্র করে পৃথিবীর প্রথম সভ্যতা হিসেবে মিসরীয় সভ্যতার অগ্রযাত্রা শুরু হয়। মিসরীয়রা নীল নদের পানিকে সেচের জন্য ব্যবহার করে কৃষিতে ব্যাপক অগ্রগতি সাধন করে। মিসরীয় সভ্যতার সূচনাকারীরা পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন ও পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা প্রভৃতি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলে বসতি গড়ে তোলে। কৃষিকে কেন্দ্র করে তারা ধীরে ধীরে সেচ ব্যবস্থায় বাঁধ নির্মাণ কৌশল উদ্ভাবন করে। তাছাড়া বন্যায় নীল নদের উভয় তীর প্লাবিত হয়ে পলি মাটিতে ভরে যেত, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ছিল। এভাবে মিসরীয়রা কৃষির ব্যাপক অগ্রগতির মাধ্যমে একটি কৃষিভিত্তিক নগর সভ্যতা গড়ে তোলে। উন্নত কৃষি ব্যবস্থার পাশাপাশি মিসরীয়রা চিত্রভিত্তিক লিখন পদ্ধতির আবিষ্কার করে, যেটি হায়ারোগ্লিফিক নামে পরিচিত। এছাড়া পিরামিডের মতো বিখ্যাত সমাধিসৌধ নির্মাণ করে স্থাপত্য শিল্পে প্রতিভার স্বাক্ষর বহন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের মিসরীয় সভ্যতার প্রতিচ্ছবিই ফুটে উঠেছে।

উত্তর

উক্ত প্রামাণ্যচিত্রে মিসরীয় সভ্যতার শাসনব্যবস্থা চিহ্নিত হয়েছে, জ্ঞান-বিজ্ঞান বিকাশে এ সভ্যতার অবদান অপরিসীম। সভ্যতার ইতিহাসে জ্ঞান-বিজ্ঞানের বিকাশে মিসরীয়দের অন্যতম প্রধান অবদান লিখন পদ্ধতির আবিষ্কার। নগর সভ্যতা গড়ার সাথে তারা এক বিশেষ ধরনের লিখন পদ্ধতির আবিষ্কার করে যা 'হায়ারোগ্লিফিক' নামে পরিচিত। যার অর্থ পবিত্র লিপি। মিসরীয়দের এ লিখন পদ্ধতি আধুনিক বিশ্বসভ্যতাকে সমৃদ্ধ করেছে। উদ্দীপকে বর্ণিত সভ্যতায় মিসরীয় সভ্যতার পরিচয় পাওয়া যায়। জ্ঞান- বিজ্ঞানের বিকাশে এ সভ্যতার অবদান অপরিসীম। মিসরীয় সভ্যতায় প্রথম দিকে মানুষ ছবি সদৃশ বিশেষ চিহ্নের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। পরবর্তীকালে অক্ষরভিত্তিক লিখন পদ্ধতির উদ্ভাবন হয়। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে পাথর ও কাঠের তৈজসপত্র, ফলক বা কবরের গায়ে খোদাই করা হতো। পরে মিসরে প্যাপিরাস উদ্ভিদ থেকে কাগজ আবিষ্কৃত হলে এতে লিপি উৎকীর্ণ করা হতো। প্রায় ৭৫০টি চিত্রলিপির চিহ্ন প্রাচীন মিসরীয় লিপি পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। পরিশেষে বলা যায়, মিসরীয় সভ্যতার লিখন পদ্ধতি প্রাচ্য ও পাশ্চাত্যের পরবর্তী সভ্যতার লিখন পদ্ধতির ওপর গভীর প্রভাব বিস্তার করে। তাই বলা যায়, বিশ্বসভ্যতা মিসরীয় সভ্যতার কাছে বিশেষভাবে ঋণী ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।