উদ্দীপকের দু'গোষ্ঠীর বিরোধে “আইয়ামে জাহেলিয়া”-এর কোন চিত্র ফুটে উঠেছে ? বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকের দুই গোষ্ঠীর বিরোধে আইয়ামে জাহেলিয়া যুগের চিত্র ফুটে উঠেছে— উক্তিটি যথার্থ। প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ও নৈরাজ্যজনক ছিল। উত্তরে বাইজান্টাইন এবং দক্ষিণে পারসিক সাসানীয় শাসিত কিছু অঞ্চল ছাড়া সমগ্র আরব উপদ্বীপ ছিল স্বাধীন। তবে সেখানে কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ ছিল না। শহরে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলেও মরুবাসী বেদুইনদের রাজনৈতিক জীবন মোটেও শান্তিপূর্ণ ছিল না। জাহেলি যুগের এ অশান্ত রাজনৈতিক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে উদ্দীপকের দু গোষ্ঠীর বিরোধে। উদ্দীপকে দেখা যায়, কয়েক পুরুষ ধরে রতনপুর গ্রামের পাটোয়ারী গোষ্ঠীর সাথে হাওলাদার গোষ্ঠীর বিরোধ চলছে। আইয়ামে জাহেলিয়া যুগেও এমন পরিস্থিতি লক্ষ করা যায়। প্রাক-ইসলামি যুগে আরবে পানির নহর, গবাদি পশু, তৃণভূমি, ঘোড়দৌড় প্রভৃতি বিষয়সহ কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গোত্রের সাথে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। কোনো কোনো ক্ষেত্রে এ সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলত। একটি উটকে প্রহার করার ঘটনা নিয়ে বনু বকর ও বনু তাঘলিবের মধ্যে সংঘটিত 'বাসুসের যুদ্ধ' দীর্ঘ চল্লিশ বছর স্থায়ী হয়েছিল। এসব গোত্রীয় কলহ 'আইয়াম আল-আরব' বা 'আরবদের দিন' নামে পরিচিত। এ যুগে সংঘটিত যুদ্ধবিগ্রহের মধ্যে বুয়াসের যুদ্ধ, হারবুল ফিজার বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐতিহাসিক এডওয়ার্ড গিবনের মতে, অজ্ঞতার যুগে আরবে প্রায় ১,৭০০টি যুদ্ধ সংঘটিত হয়েছিল । উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের গোষ্ঠী সংঘাতের মধ্য দিয়ে মূলত জাহেলি যুগের গোত্রীয় কলহের দিকটি উন্মোচন করা হয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের দু'গোষ্ঠীর বিরোধে “আইয়ামে জাহেলিয়া”-এর কোন চিত্র ফুটে উ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর