উদ্দীপকের আলোকে সে যুগের নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও ।
উত্তর: প্রাক-ইসলামি আরবের নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় । নারী-পুরুষ উভয়ই মহান আল্লাহর সৃষ্টি। তবে প্রাক-ইসলামি আরবরা আল্লাহর ইবাদতের পরিবর্তে মূর্তিপূজায় বিভোর ছিল তাই আল্লাহর সৃষ্টি নারী জাতির গুরুত্ব তারা বুঝতো না। এ কারণে তারা নারীদেরকে সবদিক থেকে বঞ্চিত করত। সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে এ বঞ্চনার পরিমাণ ছিল অনেক বেশি। উদ্দীপকে উল্লেখিত ভারতের নারীদের ক্ষেত্রেও এমনটি দেখা যায় । প্রাক-ইসলামি আরব সমাজে নারীদের কোনো সুদৃঢ় অবস্থান ছিল না। তাদের জীবন এবং সম্মান ছিল খুবই নড়বড়ে। এ সময় নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হতো। পুরুষেরা ইচ্ছেমতো বিয়ে করতে এবং তালাক দিতে পারত। তাদের বিবাহ ও তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। বিমাতা ও বোনকেও বিয়ে করার প্রথা ছিল। একাধিক স্ত্রী থাকার পরও দাসিদের উপপত্নী হিসেবে ব্যবহার করত। নারীদেরকে হাটে- বাজারে বিক্রি করা হতো । মৃত স্বামী, পিতা বা নিকটাত্মীয়ের সম্পত্তি থেকে ও নারীরা বঞ্চিত ছিল। প্রাক-ইসলামি আরবে কন্যা সন্তান জন্ম দেওয়া ছিল লজ্জাজনক ব্যাপার। অনেকে লজ্জা ও দারিদ্র্যের কারণে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেও কুণ্ঠাবোধ করত না। বনু কুরাইশ ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যাসন্তানকে হত্যা করে গর্ববোধ করত । তবে অভিজাত পরিবারে নারীর অবস্থান ছিল সন্তোষজনক। কারণ আবু জেহেলের মা এবং খাদিজা (রা) দুজনেই ধনাঢ্য মহিলা ছিলেন। কিছুটা ব্যতিক্রম ছাড়া উপরের আলোচনা থেকে বোঝা যায়, প্রাক-ইসলামি আরবে নারীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত করুণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সে যুগের নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বর্ণনা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর