মানব সভ্যতার বিকাশে নদ-নদীর ভূমিকা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকের হোয়াংহো নদীর ন্যায় মানবসভ্যতার বিকাশে নদ-নদীর ভূমিকা অপরিসীম । প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে সভ্যতা বা ঐতিহাসিক যুগের সূচনা ঘটে। মানবজীবনের আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভৃতি সব দিকই সভ্যতার অন্তর্ভুক্ত। কৃষি আবিষ্কারের মাধ্যমে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে থাকে। ফলে গড়ে ওঠে গোত্র ও কৌমব্যবস্থা এবং মানুষ আয়ত্ত করে ধাতুর ব্যবহার। এর ফলে মানুষের জীবনযাত্রা যেমন গতিশীল হয়। তেমনি সমাজব্যবস্থাও উন্নত হতে থাকে । এভাবে গ্রাম সংস্কৃতির উদ্ভব ঘটে এবং নগর সভ্যতার যাত্রা শুরু হয়। আর এভাবে কৃষিকাজের সুবিধার্থে বিভিন্ন নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন সভ্যতা । যা উদ্দীপকে আলোচিত চৈনিক সভ্যতার ক্ষেত্রেও লক্ষণীয় । উদ্দীপকে দেখা যায়, হোয়াংহো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাচীন চৈনিক সভ্যতা। তেমনি পৃথিবীর অন্যান্য সভ্যতার উৎপত্তি বা উন্মেষের পেছনে এর চেয়েও বেশি ভূমিকা রেখেছিল সেসব স্থানের বিভিন্ন নদ- নদী। পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা হলো মিসরীয় সভ্যতা। আর এ সভ্যতা গড়ে ওঠার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নীলনদ। যার কারণে মিসরকে নীলনদের দান হিসেবে অভিহিত করা হয়। তাছাড়া মিসরীর সভ্যতার বিকাশে প্রায় একই সময়ে আধুনিক ইরাকের টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদীর অববাহিকায় পর্যায়ক্রমে কয়েকটি সভ্যতার উন্মেষ হয়। আর এ সভ্যতাগুলোকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয় । অন্যদিকে সিন্ধু নদীর অববাহিকায় গড়ে ওঠে অন্যতম প্রাচীন সিন্ধু সভ্যতা । অতএব বলা যায়, অতীতে মানুষ কৃষিকাজসহ নানা প্রয়োজনে বিভিন্ন নদ-নদীকে কেন্দ্র করে বিভিন্ন সভ্যতা গড়ে তুলেছিল। এ কারণে মানবসভ্যতার বিকাশে নদ-নদীর ভূমিকা অপরিসীম ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
মানব সভ্যতার বিকাশে নদ-নদীর ভূমিকা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর