শেয়ারFacebookWhatsApp

চৈনিক সভ্যতার উন্মেষের ক্ষেত্রে হোয়াংহো নদীর ভূমিকার সাথে প্রাচীন মিসরের নীল নদের সামঞ্জস্য নিরূপণ করো ।

উত্তর: চৈনিক সভ্যতার উন্মেষের ক্ষেত্রে হোয়াংহো নদীর ভূমিকার সাথে প্রাচীন মিসরের নীল নদের সামঞ্জস্য রয়েছে। প্রাচীন সভ্যতাসমূহের মধ্যে মিসরীয় সভ্যতা অন্যতম। মিসরকে নীল নদের দান হিসেবে অভিহিত করা হয়। কারণ মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। মিসরের ক্ষেত্রে নীল নদের এ অবদানই চীনের হোয়াংহো নদীর ক্ষেত্রে লক্ষ করা যায় । উদ্দীপকে দেখা যায়, নদ-নদী কেন্দ্রিক প্রাচীন মানব সভ্যতা গড়ে ওঠার ধারাবাহিকতায় হোয়াংহো নদীর তীরে প্রাচীন চৈনিক সভ্যতার উন্মেষ ঘটেছিল। এক সময় বন্যার কারণে এ নদীর তীরবর্তী এলাকা প্রতিবছর প্লাবিত হতো। কিন্তু শাসন ব্যবস্থার ফলে উক্ত নদী চৈনিক জীবনযাত্রায় আশীর্বাদ বয়ে এনেছিল। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন ব্যবস্থায় ও শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে অত্র নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । মিসরীয় সভ্যতার ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। এ সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অতুলনীয়। মিসরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশু পালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয় চিন্তা করে নীল নদের তীরবর্তী অঙ্গসমূহে বসতি স্থাপন করেছিল। আর এ ক্ষেত্রে তারা বেশ উপকৃতও হয়েছিল। ঘর-গৃহস্থালির কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রেই নীল নদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মরুভূমিতে পরিণত হওয়া মিসর নীল নদের দানের ফলেই শস্য-শ্যামলা ও সমৃদ্ধিশালী দেশে পরিণত হয়েছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত চীনা সভ্যতায় হোয়াংহো নদীর ভূমিকা মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদের অবদানেরই ইঙ্গিত বহন করে ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

চৈনিক সভ্যতার উন্মেষের ক্ষেত্রে হোয়াংহো নদীর ভূমিকার সাথে প্রাচীন …

উদ্দীপক

নদ-নদী কেন্দ্রিক প্রাচীন মানব সভ্যতা গড়ে ওঠার ধারাবাহিকতায় হোয়াংহো নদীর তীরে প্রাচীন চৈনিক সভ্যতার উন্মেষ ঘটেছিল। একসময় বন্যার কারণে এ নদীর তীরবর্তী এলাকা প্রতিবছর প্লাবিত হতো। কিন্তু নদী শাসন ব্যবস্থার ফলে উক্ত নদী চৈনিক জীবনযাত্রার আশীর্বাদ বয়ে এনেছে। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন ব্যবস্থায় ও শিল্প-সাহিত্য চর্চার ক্ষেত্রে অত্র নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিসরকে নীল নদের দান বলেছেন ।

উত্তর

মিসরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতি 'হায়ারোগ্লিফিক' নামে পরিচিত। 'হায়ারোগ্লিফিক' একটি গ্রিক শব্দ, যার অর্থ পবিত্র লিপি। 'হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতিতে নানা প্রকার দ্রব্যের ছবি আঁকা থাকত। এ থেকে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে তৈজসপত্রে, ফলক এবং কবরে মৃতের পরিচয়ের ফলক আকারে গায়ে খোদাই করা হতো। পরে প্যাপিরাস কাগজ আবিষ্কৃত হলে এতে এ লিপি উৎকীর্ণ করা হয়। প্রায় ৭৫০টি চিত্রলিপির চিহ্ন দিয়ে এ প্রাচীন মিসরীয় লিপি পদ্ধতি তৈরি হয়েছিল । আর এসব চিত্রলিপিই হায়ারোগ্লিফিক নামে পরিচিত

উত্তর

চৈনিক সভ্যতার উন্মেষের ক্ষেত্রে হোয়াংহো নদীর ভূমিকার সাথে প্রাচীন মিসরের নীল নদের সামঞ্জস্য রয়েছে। প্রাচীন সভ্যতাসমূহের মধ্যে মিসরীয় সভ্যতা অন্যতম। মিসরকে নীল নদের দান হিসেবে অভিহিত করা হয়। কারণ মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। মিসরের ক্ষেত্রে নীল নদের এ অবদানই চীনের হোয়াংহো নদীর ক্ষেত্রে লক্ষ করা যায় । উদ্দীপকে দেখা যায়, নদ-নদী কেন্দ্রিক প্রাচীন মানব সভ্যতা গড়ে ওঠার ধারাবাহিকতায় হোয়াংহো নদীর তীরে প্রাচীন চৈনিক সভ্যতার উন্মেষ ঘটেছিল। এক সময় বন্যার কারণে এ নদীর তীরবর্তী এলাকা প্রতিবছর প্লাবিত হতো। কিন্তু শাসন ব্যবস্থার ফলে উক্ত নদী চৈনিক জীবনযাত্রায় আশীর্বাদ বয়ে এনেছিল। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন ব্যবস্থায় ও শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে অত্র নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । মিসরীয় সভ্যতার ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। এ সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অতুলনীয়। মিসরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশু পালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয় চিন্তা করে নীল নদের তীরবর্তী অঙ্গসমূহে বসতি স্থাপন করেছিল। আর এ ক্ষেত্রে তারা বেশ উপকৃতও হয়েছিল। ঘর-গৃহস্থালির কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রেই নীল নদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মরুভূমিতে পরিণত হওয়া মিসর নীল নদের দানের ফলেই শস্য-শ্যামলা ও সমৃদ্ধিশালী দেশে পরিণত হয়েছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত চীনা সভ্যতায় হোয়াংহো নদীর ভূমিকা মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদের অবদানেরই ইঙ্গিত বহন করে ।

উত্তর

উদ্দীপকের হোয়াংহো নদীর ন্যায় মানবসভ্যতার বিকাশে নদ-নদীর ভূমিকা অপরিসীম । প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে সভ্যতা বা ঐতিহাসিক যুগের সূচনা ঘটে। মানবজীবনের আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভৃতি সব দিকই সভ্যতার অন্তর্ভুক্ত। কৃষি আবিষ্কারের মাধ্যমে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে থাকে। ফলে গড়ে ওঠে গোত্র ও কৌমব্যবস্থা এবং মানুষ আয়ত্ত করে ধাতুর ব্যবহার। এর ফলে মানুষের জীবনযাত্রা যেমন গতিশীল হয়। তেমনি সমাজব্যবস্থাও উন্নত হতে থাকে । এভাবে গ্রাম সংস্কৃতির উদ্ভব ঘটে এবং নগর সভ্যতার যাত্রা শুরু হয়। আর এভাবে কৃষিকাজের সুবিধার্থে বিভিন্ন নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন সভ্যতা । যা উদ্দীপকে আলোচিত চৈনিক সভ্যতার ক্ষেত্রেও লক্ষণীয় । উদ্দীপকে দেখা যায়, হোয়াংহো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাচীন চৈনিক সভ্যতা। তেমনি পৃথিবীর অন্যান্য সভ্যতার উৎপত্তি বা উন্মেষের পেছনে এর চেয়েও বেশি ভূমিকা রেখেছিল সেসব স্থানের বিভিন্ন নদ- নদী। পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা হলো মিসরীয় সভ্যতা। আর এ সভ্যতা গড়ে ওঠার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নীলনদ। যার কারণে মিসরকে নীলনদের দান হিসেবে অভিহিত করা হয়। তাছাড়া মিসরীর সভ্যতার বিকাশে প্রায় একই সময়ে আধুনিক ইরাকের টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদীর অববাহিকায় পর্যায়ক্রমে কয়েকটি সভ্যতার উন্মেষ হয়। আর এ সভ্যতাগুলোকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয় । অন্যদিকে সিন্ধু নদীর অববাহিকায় গড়ে ওঠে অন্যতম প্রাচীন সিন্ধু সভ্যতা । অতএব বলা যায়, অতীতে মানুষ কৃষিকাজসহ নানা প্রয়োজনে বিভিন্ন নদ-নদীকে কেন্দ্র করে বিভিন্ন সভ্যতা গড়ে তুলেছিল। এ কারণে মানবসভ্যতার বিকাশে নদ-নদীর ভূমিকা অপরিসীম ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।