উদ্দীপকে নারীর যে চিত্র বর্ণনা করা হয়েছে তোমার পাঠ্যপুস্তকের কোন দেশের সাথে এর সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে নারীর যে চিত্র বর্ণনা করা হয়েছে তার সাথে প্রাক-ইসলামি আরবের-নারীদের সাদৃশ্য রয়েছে। প্রাক-ইসলামি আরবদের সামাজিক ও নৈতিক জীবন ছিল কলুষিত। এখানে নারীর কোনো অধিকারই ছিল না। সর্বক্ষেত্রে নারীরা নিগৃহীত ছিল। তাদের মান-সম্মান এবং জীবনের কোনো মূল্যই দেওয়া হতো না। উদ্দীপকের ভারতের নারীদের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যায় । উদ্দীপকে ভারতের কোনো এক সময়ের নারীদের কথা বলা হয়েছে, যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল। তখন নারীদের সামাজিক-অর্থনৈতিক কোনো মর্যাদাই ছিল না। প্রাক-ইসলামি আরবেও এমন চিত্র লক্ষ করা যায় । পাপাচার, কুসংস্কার, অন্যায়, অবিচার তৎকালীন আরব সমাজকে কলুষিত করেছিল। মূর্খতা, বর্বরতা ও অশ্লীলতায় সমগ্র দেশ নিমজ্জিত ছিল । নারীদের কোনো সম্মান দেওয়া হতো না। তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে গণ্য করা হতো। কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো। নারীদের বাজারে বিক্রি করা হতো। নানা ধরনের বিশৃঙ্খলা ও অনৈতিক কার্যক্রমে তখনকার আরববাসী এতটাই মগ্ন ছিল যে, সে সময়কাল আজও ইতিহাসে জাহেলিয়া যুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। এমন কোনো অন্যায় ছিল না, যা প্রাক-ইসলামি আরববাসী করত না। বিশেষ করে নারীদের প্রতি তাদের অমানবিক আচরণ সব যুগের মানুষের বর্বরতাকে হার মানায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত নারীদের অবস্থা প্রাক-ইসলামি আরবের নারীর অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে নারীর যে চিত্র বর্ণনা করা হয়েছে তোমার পাঠ্যপুস্তকের কোন দ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর