শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরব দেশের ভৌগোলিক অবস্থার সাদৃশ্য ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থার সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে। এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব ভূখণ্ডটি পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। এ অঞ্চলটির তিন দিকে পানি ও একদিক স্থলবেষ্টিত ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়ে এটি তিন ভাগে বিভক্ত হলেও এর অধিকাংশ অঞ্চল মরুময় ও অনুর্বর। উদ্দীপকে বর্ণিত অঞ্চলটিতেও এ ধরনের ভৌগোলিক অবস্থা দেখা যায়। উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের তিনদিক সমুদ্রবেষ্টিত এবং এটি একটি অনুর্বর অঞ্চল। আরব উপদ্বীপও তিনদিক দিয়ে সমুদ্রবেষ্টিত। এর পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত । তাছাড়া ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ মরু, পাহাড়ি ও উর্বর অঞ্চল — এই তিন ভাগে বিভক্ত হলেও এর অধিকাংশ অঞ্চলই মরুময়। এ অঞ্চলটি মূলত সিরিয়ার মরুভূমি, আফ্রিকার সাহারা ও গোবি মরুভূমির একটি বিচ্ছিন্ন অংশ মাত্র। ফলে আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলই অনুর্বর ও চাষাবাদের অনুপোযোগী। তাই বলা যায়, উদ্দীপকের কোরিয়া এবং প্রাচীন আরব অঞ্চলের ভৌগোলিক অবস্থান একই সূত্রে গাঁথা। ·

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরব দেশের ভৌগোলিক অবস্থা…

উদ্দীপক

তিনদিকে সমুদ্রবেষ্টিত সিঙ্গাপুর দ্বীপটি একটি অনুর্বর অঞ্চল। এক সময় শহরে কিছু লোকজন ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো ।

সোনার বাংলা কলেজ · 2024

উত্তর

সাইমুম অর্থ মরুর বালু ঝড় ।

উত্তর

আরব উপদ্বীপে সর্বপ্রথম যারা বসতি স্থাপন করেছে তারাই আরব অধিবাসী নামে পরিচিত। আরবে কারা প্রথম বসতি স্থাপন করেছে সে সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না। তবে আরব, গবেষক ও ঐতিহাসিকেরা প্রাচীন আরবদের ৩টি জাতিতে বিভক্ত করেছেন। ১. আরব-ই-বায়দা- এরা আরবের আদিম অধিবাসী। ২. আরব-ই-আরিবাহ — আদিম অধিবাসীদের ধ্বংসপ্রাপ্তির পর এরা বসতি গড়ে তোলে। ৩. আরব-ই-মুস্তারিব— উত্তর আরবের অধিবাসীদের মুস্তারিব বা মূল আরব বলে। অবস্থানগত দিক থেকে আরবের অধিবাসী দুই ভাগে বিভক্ত। যথা— ক. নগরবাসী আরব- এরা আরবের স্থায়ী বাসিন্দা খ. মরুবাসী আরব — এরা বেদুইন বা যাযাবর জীবন যাপন করে। আরবের মোট জনগোষ্ঠীর ৮০ ভাগ বেদুইন জনগোষ্ঠী ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থার সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে। এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব ভূখণ্ডটি পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। এ অঞ্চলটির তিন দিকে পানি ও একদিক স্থলবেষ্টিত ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়ে এটি তিন ভাগে বিভক্ত হলেও এর অধিকাংশ অঞ্চল মরুময় ও অনুর্বর। উদ্দীপকে বর্ণিত অঞ্চলটিতেও এ ধরনের ভৌগোলিক অবস্থা দেখা যায়। উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের তিনদিক সমুদ্রবেষ্টিত এবং এটি একটি অনুর্বর অঞ্চল। আরব উপদ্বীপও তিনদিক দিয়ে সমুদ্রবেষ্টিত। এর পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত । তাছাড়া ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ মরু, পাহাড়ি ও উর্বর অঞ্চল — এই তিন ভাগে বিভক্ত হলেও এর অধিকাংশ অঞ্চলই মরুময়। এ অঞ্চলটি মূলত সিরিয়ার মরুভূমি, আফ্রিকার সাহারা ও গোবি মরুভূমির একটি বিচ্ছিন্ন অংশ মাত্র। ফলে আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলই অনুর্বর ও চাষাবাদের অনুপোযোগী। তাই বলা যায়, উদ্দীপকের কোরিয়া এবং প্রাচীন আরব অঞ্চলের ভৌগোলিক অবস্থান একই সূত্রে গাঁথা। ·

উত্তর

প্রাক-ইসলামি আরব অধিবাসীদের মনস্তত্ত্ব ছিল সম্পূর্ণভাবে ভৌগোলিক অবস্থার দ্বারা প্রভাবিত। আরব উপদ্বীপের অধিবাসীদের দেহ, মন চরিত্র, জীবনযাত্রা ও মনস্তত্ত্বের ওপর আরবের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান ও পরিবেশের যথেষ্ট প্রভাব লক্ষ করা যায়। শুষ্ক আবহাওয়া, অনাবৃষ্টি, অনুর্বরতা' প্রভৃতি প্রতিকূল ভৌগোলিক পরিবেশ একদিকে যেমন আরব বেদুইনদের রুক্ষ ও দুঃসাহসিক জাতিতে পরিণত করেছে। অপরদিকে তারা ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু ও পরিশ্রমী হয়েছে। উদ্দীপকের অঞ্চলটির অধিবাসীদের ওপরও ভৌগোলিক অবস্থার এ ধরনের প্রভাব দেখা যায় । উদ্দীপকে তিনদিকে সমুদ্র বেষ্টিত অনুর্বর সিঙ্গাপুরের অধিবাসীদের মধ্যে শহরের লোক ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোক পশু পালন ও মাছ শিকার ছাড়াও দস্যুবৃত্তি করে জীবন নির্বাহ করে। একইভাবে প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক প্রভাবের কারণে এখানকার অধিবাসীদের মধ্যে অনুরূপ প্রভাব লক্ষণীয়। ভৌগোলিকভাবে আরবের তিনদিকে জল ও একদিকে স্থলভাগ। স্থলভাগের অধিকাংশ এলাকা মরুময় ও শুষ্ক। আরবের এমন শুষ্ক ও উষ্ণ আবহাওয়া এখানকার মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে । অবস্থানগত দিক থেকে আরবের অধিবাসীদের দুইভাগে ভাগ করা যায়। শহরবাসী আরব ও মরুবাসী আরব। শহরবাসী আরবরা, সাধারণত চাষাবাদ ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবন নির্বাহ করতো। কিন্তু বেদুইনদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম ছিল পশুপালন। এরা অত্যন্ত সংগ্রামী ও দুর্ধর্ষ জীবনযাপন করত। এদের একটি দল কাফেলা লুটতরাজের মাধ্যমেও জীবিকা নির্বাহ করত। পশুপালন ও খাদ্যের সন্ধানে আরবদের প্রতিনিয়ত একস্থান থেকে অন্যস্থানে যেতে হতো। এর ফলে তারা গোত্রবদ্ধ হয় এবং তাদের মধ্যে গড়ে ওঠে আসাবিয়া বা গোত্রপ্রীতি । অপরদিকে ভৌগোলিক পরিবেশের প্রভাবে আরবদের মধ্যে মুক্ত চিন্তার উন্মেষ ঘটে, যা তাদেরকে কাব্যচর্চায় দারুণ অনুপ্রেরণা জুগিয়েছে । উপরের আলোচনায় দেখা যায় যে, ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া প্রাক-ইসলামি আরব অধিবাসীদের জীবন-জীবিকা ও আচার-আচরণে তথা মনস্তত্ত্বে ব্যাপক প্রভাব ফেলেছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।