শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সিয়েরা লিয়নের ন্যায় প্রাক-ইসলামি আরবের সংস্কৃতি চর্চাও সাধিত হয়েছিল আপন গতিতে— বিশ্লেষণ করো।

উত্তর: প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক অগ্রগতি সম্পর্কিত প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ । সামাজিক অনাচার, রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও প্রাক-ইসলামি আরবীয়রা সংস্কৃতিমনা ছিল। সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করতে তারা প্রতিযোগিতার আয়োজন করত এবং নির্বাচিতদের বিশেষভাবে পুরস্কৃত করা হতো। তারা কবিতা, গীতিকাব্য, সংগীত প্রভৃতি ক্ষেত্রে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেছিল। তাদের সংস্কৃতি চর্চার এ দিকগুলো তৎকালীন আরবের বাইরেও বিশেষ প্রশংসা পেয়েছিল। উদ্দীপকে বর্ণিত দেশটির সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও উল্লিখিত বিষয়গুলো লক্ষণীয়। একইভাবে ইসলামপূর্ব আরবীয়দের সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক ছিল কবিতা চর্চা। এক্ষেত্রে তাদের দক্ষতা, পারদর্শিতা, ভাষা জ্ঞান ছিল উঁচু মানের। কাব্যপ্রীতি ছিল তাদের সাহিত্য প্রতিভার উজ্জ্বলতম দিক। বার্ষিক উকাজ মেলাকে কেন্দ্র করে তারা কবিতা প্রতিযোগিতার আয়োজন করত। নির্বাচিত শ্রেষ্ঠ কবিতাগুলোকে (সাবায়ে মুয়াল্লাকাত) মক্কার দেয়ালে টানিয়ে রাখত এবং শ্রেষ্ঠ কবিদের তারা পুরস্কৃত করত। ইমরুল কায়েস, আনতারা ইবনে শাদদাদ, লাবিদ ইবনে রাবিয়া, আমর ইবনে কুলসুম ছিলেন তৎকালীন শ্রেষ্ঠ কবিদের অন্যতম । তাছাড়া তাদের রচিত কাসিদা বা গীতিকাব্য ছিল উৎকৃষ্ট কাব্যরীতির উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য ছিল দিওয়ান আল হামাসা, আল মুফাজ্জালিয়াত ও কিতাব আল আগানি । এগুলো প্রাচীন আরবি সাহিত্যের মূল্যবান সম্পদ । পরিশেষে বলা যায়, আধুনিক যুগের মতো শিক্ষা-সাংস্কৃতিক ক্ষেত্রে সমৃদ্ধ না হলেও প্রাক-ইসলামি আরবীয়রা কাব্য ও সাহিত্য চর্চায় বিশেষ মনোযোগী ছিল । তাদের রচিত সাহিত্যকর্ম তৎকালীন বিশ্বে প্রশংসা কুড়িয়েছিল। আর এসব দিক বিবেচনা করে বলা যায়, সিয়েরা লিয়নের" সংস্কৃতি চর্চা ইসলামপূর্ব আরবদের সাহিত্য চর্চায় বিশেষ অগ্রগতি অর্জনের দিকটিই উপস্থাপন করে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের সিয়েরা লিয়নের ন্যায় প্রাক-ইসলামি আরবের সংস্কৃতি চর্চাও…

উদ্দীপক

১৯৯১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রেভুলেশনারি ইউনাইটেড ফ্রন্ট-এর বিদ্রোহী তৎপরতায় সিয়েরা লিয়নের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এক শোচনীয় অবস্থার সূচনা ঘটেছিল । লুটতরাজ, গুম, গুপ্তহত্যা, হানাহানি ও রাহাজানি ছিল সমাজের নিত্য প্রপঞ্চ। এমনকি লুণ্ঠনবৃত্তিই ছিল বিদ্রোহীদের মূল পেশা। নিয়মিত শাসকের অভাবে সমাজপতিদের সুদি অর্থনৈতিক তৎপরতার করালগ্রাসে ক্লিষ্ট হয়েছিল নিরীহ জনতা। আর সমাজে নারীদের ধর্ষণ, অপহরণ ও শ্লীলতাহানি ছিল নিয়মিত ঘটনা। তবে নানাভাবে নৈতিক অবক্ষয় ঘটলেও সিয়েরা লিওনে স্থানীয় গোষ্ঠীগত উপজাতীয় গান ইত্যাদি চর্চা হতো আপন গতিতে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

আরব উপদ্বীপের আয়তন ১০,২৭,০০০ বর্গ মাইল ।

উত্তর

আরবের জলবায়ু অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত। তিন দিক জল দ্বারা বেষ্টিত হলেও আরবে শুষ্ক আবহাওয়া বিরাজমান । কারণ এখানকার অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। তবে সমুদ্র নিকটবর্তী ও বৃষ্টিপ্রবণ এলাকা ওমান ও হাজরামাউতে স্বাস্থ্যকর আবহাওয়ার উপস্থিতি লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত চিত্রটি আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগের সামাজিক অবস্থাকে নির্দেশ করছে। ইসলামের আবির্ভাবের পূর্বের প্রায় একশ বছর সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। এটি ছিল অজ্ঞতা বা বর্বরতার যুগ। সভ্য সমাজের কোনো বৈশিষ্ট্য তখনকার মানুষের মধ্যে ছিল না। সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল জীবন সম্পর্কে তারা একেবারেই অজ্ঞ ছিল। হত্যা, রাহাজানি, লুটতরাজ, নারী হরণ, জুয়া খেলা প্রভৃতি গর্হিত কাজে তারা লিপ্ত থাকত। তবে সামাজিক অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে পৌছে গেলেও তারা সাংস্কৃতিক উৎকর্ষ এবং মানবীয় কিছু গুণাবলি ধারণ করেছিল। উদ্দীপকে বর্ণিত চিত্রটিও এ ধরনের বৈশিষ্ট্যের ইঙ্গিত প্রদান করছে। উদ্দীপকে বর্ণিত সিয়েরা লিয়নে লুটতরাজ, ঘুম, হানাহানি, ধর্ষণ ইত্যাদি বিষয় ছিল নিত্য ঘটনা। তবে সমাজের এরূপ নৈতিক অবক্ষয়ের মধ্যেও সেখানকার জনগোষ্ঠীর জাতীয় গান চর্চা হতো আপন গতিতে। এ অবস্থাটি মূলত প্রাক-ইসলামি আরবের অবস্থাকে নির্দেশ করে। আর সে সময়ের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। প্রাক-ইসলামি আরব সমাজে নারী বা কন্যাশিশুদেরকে অভিশাপ মনে করা হতো। কন্যাসন্তানের বাবা হওয়াকে লজ্জাকর মনে করে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। অন্যদিকে নারীদের কোনো মর্যাদা ছিল না। তাদেরকে ভোগ্যপণ্য ছাড়া আর কিছুই ভাবা হতো না। আবার মদ, জুয়া ছিল তখনকার মানুষের নিত্য দিনের সাথী । ঐতিহাসিক খোদাবক্স এ সম্পর্কে মন্তব্য করেছেন— মদ, নারী, জুয়া ছাড়া তারা একদিনও চলতে পারত না'। সুতরাং দেখা যাচ্ছে, জাহেলিয়া যুগের সামাজিক অধঃপতনের দিকগুলো উদ্দীপকের দেশে চিত্রিত হয়েছে।

উত্তর

প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক অগ্রগতি সম্পর্কিত প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ । সামাজিক অনাচার, রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও প্রাক-ইসলামি আরবীয়রা সংস্কৃতিমনা ছিল। সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করতে তারা প্রতিযোগিতার আয়োজন করত এবং নির্বাচিতদের বিশেষভাবে পুরস্কৃত করা হতো। তারা কবিতা, গীতিকাব্য, সংগীত প্রভৃতি ক্ষেত্রে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেছিল। তাদের সংস্কৃতি চর্চার এ দিকগুলো তৎকালীন আরবের বাইরেও বিশেষ প্রশংসা পেয়েছিল। উদ্দীপকে বর্ণিত দেশটির সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও উল্লিখিত বিষয়গুলো লক্ষণীয়। একইভাবে ইসলামপূর্ব আরবীয়দের সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক ছিল কবিতা চর্চা। এক্ষেত্রে তাদের দক্ষতা, পারদর্শিতা, ভাষা জ্ঞান ছিল উঁচু মানের। কাব্যপ্রীতি ছিল তাদের সাহিত্য প্রতিভার উজ্জ্বলতম দিক। বার্ষিক উকাজ মেলাকে কেন্দ্র করে তারা কবিতা প্রতিযোগিতার আয়োজন করত। নির্বাচিত শ্রেষ্ঠ কবিতাগুলোকে (সাবায়ে মুয়াল্লাকাত) মক্কার দেয়ালে টানিয়ে রাখত এবং শ্রেষ্ঠ কবিদের তারা পুরস্কৃত করত। ইমরুল কায়েস, আনতারা ইবনে শাদদাদ, লাবিদ ইবনে রাবিয়া, আমর ইবনে কুলসুম ছিলেন তৎকালীন শ্রেষ্ঠ কবিদের অন্যতম । তাছাড়া তাদের রচিত কাসিদা বা গীতিকাব্য ছিল উৎকৃষ্ট কাব্যরীতির উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য ছিল দিওয়ান আল হামাসা, আল মুফাজ্জালিয়াত ও কিতাব আল আগানি । এগুলো প্রাচীন আরবি সাহিত্যের মূল্যবান সম্পদ । পরিশেষে বলা যায়, আধুনিক যুগের মতো শিক্ষা-সাংস্কৃতিক ক্ষেত্রে সমৃদ্ধ না হলেও প্রাক-ইসলামি আরবীয়রা কাব্য ও সাহিত্য চর্চায় বিশেষ মনোযোগী ছিল । তাদের রচিত সাহিত্যকর্ম তৎকালীন বিশ্বে প্রশংসা কুড়িয়েছিল। আর এসব দিক বিবেচনা করে বলা যায়, সিয়েরা লিয়নের" সংস্কৃতি চর্চা ইসলামপূর্ব আরবদের সাহিত্য চর্চায় বিশেষ অগ্রগতি অর্জনের দিকটিই উপস্থাপন করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।