উক্ত প্রামাণ্যচিত্রে যে সভ্যতার শাসনব্যবস্থা চিত্রিত হয়েছে, জ্ঞান-বিজ্ঞানে তাদের অবদান নিরূপণ করো
উত্তর: উক্ত প্রামাণ্যচিত্রে মিসরীয় সভ্যতার শাসনব্যবস্থা চিহ্নিত হয়েছে, জ্ঞান-বিজ্ঞান বিকাশে এ সভ্যতার অবদান অপরিসীম। সভ্যতার ইতিহাসে জ্ঞান-বিজ্ঞানের বিকাশে মিসরীয়দের অন্যতম প্রধান অবদান লিখন পদ্ধতির আবিষ্কার। নগর সভ্যতা গড়ার সাথে তারা এক বিশেষ ধরনের লিখন পদ্ধতির আবিষ্কার করে যা 'হায়ারোগ্লিফিক' নামে পরিচিত। যার অর্থ পবিত্র লিপি। মিসরীয়দের এ লিখন পদ্ধতি আধুনিক বিশ্বসভ্যতাকে সমৃদ্ধ করেছে। উদ্দীপকে বর্ণিত সভ্যতায় মিসরীয় সভ্যতার পরিচয় পাওয়া যায়। জ্ঞান- বিজ্ঞানের বিকাশে এ সভ্যতার অবদান অপরিসীম। মিসরীয় সভ্যতায় প্রথম দিকে মানুষ ছবি সদৃশ বিশেষ চিহ্নের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। পরবর্তীকালে অক্ষরভিত্তিক লিখন পদ্ধতির উদ্ভাবন হয়। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে পাথর ও কাঠের তৈজসপত্র, ফলক বা কবরের গায়ে খোদাই করা হতো। পরে মিসরে প্যাপিরাস উদ্ভিদ থেকে কাগজ আবিষ্কৃত হলে এতে লিপি উৎকীর্ণ করা হতো। প্রায় ৭৫০টি চিত্রলিপির চিহ্ন প্রাচীন মিসরীয় লিপি পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। পরিশেষে বলা যায়, মিসরীয় সভ্যতার লিখন পদ্ধতি প্রাচ্য ও পাশ্চাত্যের পরবর্তী সভ্যতার লিখন পদ্ধতির ওপর গভীর প্রভাব বিস্তার করে। তাই বলা যায়, বিশ্বসভ্যতা মিসরীয় সভ্যতার কাছে বিশেষভাবে ঋণী ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত প্রামাণ্যচিত্রে যে সভ্যতার শাসনব্যবস্থা চিত্রিত হয়েছে, জ্ঞান-…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর