শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে উক্ত সভ্যতার অবদান মূল্যায়ন করো ।

উত্তর: মানবসভ্যতার বিকাশে উক্ত সভ্যতা অর্থাৎ মিসরীয় সভ্যতা অসামান্য অবদান রেখেছে। মিসর হলো প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি। পৃথিবীতে যত প্রাচীন সভ্যতা রয়েছে তার সবই মিসরীয় সভ্যতার কাছে ঋণী। সভ্যতার উৎকর্ষের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মিসরীয়রা ব্যাপক অবদান রাখে। মিসরীয়দের অবদানের সামান্য প্রতিফলন উদ্দীপকেও দেখা যায়। উদ্দীপকে বলা হয়েছে, গোমতী নদীর অবদানের কারণে কুমিল্লার অনেক উন্নতি হয়। কুমিল্লার খাদি দেশে-বিদেশে পরিচিত। কুটির শিল্প, মৃৎ শিল্পসহ ছোট ছোট অনেক কলকারখানাও এখানে রয়েছে। মিসরীয় সভ্যতার ক্ষেত্রেও দেখা যায়, নীল নদ মিসরকে সভ্যতার পটভূমিতে দাঁড় করিয়ে দেয়। এরপর থেকে তারা ধর্ম, স্থাপত্য, ভাস্কর্য প্রভৃতির চরম উৎকর্ষ সাধন করে। প্রাচীন মিসরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। পাথর কেটে প্রকান্ড সৌধ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। তারা মৃতদেহকে চিরস্থায়ী করার জন্য তা মমি করে পিরামিডে সংরক্ষণ করত। এ পিরামিডের নির্মাণশৈলী এখনও বিশেষজ্ঞদের বিস্মিত করে। মিসরীয়দের হাতেই তৈরি হয়েছে বিখ্যাত কার্নাক ও লুক্স-এর মতো মন্দির। পাথর কেটে কেটে তারাই তৈরি করেছে স্ফিংকসের মতো প্রাচীন ভাস্কর্য। প্রাচীন মিসরীয়রা এক ধরনের চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে যার নাম 'হায়ারোগ্লিফিক'। এছাড়া অক্ষর ও বর্ণভিত্তিক হিরাটিক ও ডেমোটিক লিখন পদ্ধতিও তারা ব্যবহার করত। মিসরীয়রাই সর্বপ্রথম গণনা পদ্ধতি আবিষ্কার করে। আর এ পদ্ধতি থেকেই পরবর্তী সময়ে বর্ষপঞ্জি, ৩৬৫ দিনে বছর এবং ৩০ দিনে মাস চালু করেছিলেন। চিকিৎসা বিষয়ক গ্রন্থ মেটিরিয়া মেডিকা মিসরীয়রাই প্রণয়ন করে। মিসরীয়দের রচিত সাহিত্যিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে মেফাইট ড্রামা' 'টেল অব দ্য টু ব্রাদার্স" "মৃতদের পুস্তক", "আতেনের হিম' প্রভৃতি। এ লেখাগুলো থেকে সমকালীন সমাজ ও রাষ্ট্রকাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। মিসরীয়দের দর্শন চর্চার নিদর্শন পাওয়া যায় 'বীণাবাদকের গান', 'বাকপটু কৃষকের জবানবন্দি' নামের শিলালিপিতে। পরিশেষে বলা যায়, সভ্যতার ইতিহাসে নানা ধরনের আবিষ্কার, জ্ঞান- বিজ্ঞানের অগ্রগতি, শিল্প-সংস্কৃতির বিকাশে মিসরীয়রা অগ্রদূতের ভূমিকা পালন করছে। তাই মানবসভ্যতায় তাদের অবদান অতুলনীয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে উক্ত সভ্যতার অবদান মূল্যায়ন করো ।

উদ্দীপক

গোমতী নদীর তীরবর্তী রাস্তা অনেক উঁচু এবং প্রশস্ত। এর কারণ হলো পূর্বে বর্ষাকালে গোমতী নদীতে পানি বেড়ে গিয়ে আশেপাশের এলাকায় প্লাবন সৃষ্টি করত। এতে চাষাবাদের সমস্যা হতো এবং ক্ষেতের ফসল নষ্ট হয়ে যেত। তাই সরকার নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করে এলাকাবাসীর দুর্দশা লাঘব ও কৃষির উন্নয়নের ব্যবস্থা করেছেন। কুমিল্লা শুধু কৃষির জন্যই নয়, ব্যবসা-বাণিজ্যের জন্যও বিখ্যাত। কুমিল্লার খাদি কাপড় দেশ-বিদেশে পরিচিত। কুটির শিল্প, মৃৎ শিল্পসহ ছোট ছোট অনেক কলকারখানাও এখানে রয়েছে।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

হায়ারোগ্লিফিক অর্থ পবিত্র লিপি ।

উত্তর

পিরামিড হলো মিসরীয়দের নির্মিত পাথরের তৈরি বিশাল ও ত্রিকোণাকার সমাধিসৌধ । মিসরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হলো পিরামিড । গ্রিক ভাষায় পিরামিড শব্দের অর্থ 'খুব উঁচু'। মিসরীয় রাজা-বাদশাদের মৃতদেহ মমি করে সংরক্ষণের জন্য পিরামিড তৈরি করা হয়েছিল। মূলত ধর্মীয় বিশ্বাস থেকেই এগুলো নির্মাণ করা হয়। এ পর্যন্ত ৮০টির বেশি পিরামিডের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যার ৭০টির বেশি কালের সাক্ষী হয়ে টিকে আছে । পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বড় ও উঁচু হলো নীলনদের মরুময় গিজা অঞ্চলে অবস্থিত বিখ্যাত ফারাও খুফুর পিরামিড।

উত্তর

উদ্দীপকের গোমতী নদীর সাথে মিসরীয় সভ্যতার নীল নদের সামঞ্জস্য পাওয়া যায়। মিসরীয় সভ্যতা প্রাচীন সভ্যতাসমূহের অন্যতম। মিসরকে নীল নদের দান হিসেবে অভিহিত করা হয়। কারণ মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। মিসরের ক্ষেত্রে নীল নদের এ অবদানই গোমতী নদীর ক্ষেত্রে লক্ষ করা যায়। উদ্দীপকের গোমতী নদীর তীরবর্তী এলাকা প্লাবনে প্লাবিত হয়ে ক্ষতির সম্মুখীন হলে সরকার নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করে এলাকাবাসীর দুর্দশা লাঘব ও কৃষির উন্নয়নের ব্যবস্থা করেছেন। মিসরীয় সভ্যতার ক্ষেত্রেও নীল নদের এমন ভূমিকা লক্ষ করা যায়। এ সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অতুলনীয়। মিসরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপাতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশু পালনের জন্য তৃণভূমির সহজলভাতা ইত্যাদি বিষয় চিন্তা করে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। তারাই প্রথম প্লাবনের হাত থেকে রক্ষা পেতে নীল নদে বাঁধ নির্মাণ করেছিল। আবার বাঁধের সাহায্যে পানি ধরে রেখে তারা কৃষিকাজে ব্যবহার করত। এভাবে ঘর-গৃহস্থালির কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রেই নীল নদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মরুভূমিতে পরিণত হওয়া মিসর নীল নদের দানের ফলেই শস্য-শ্যামল ও সমৃদ্ধিশালী দেশে পরিণত হয়েছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত কুমিল্লার উন্নয়নে গোমতী নদীর ভূমিকা মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদের অবদানেরই ইঙ্গিত বহন করে।

উত্তর

মানবসভ্যতার বিকাশে উক্ত সভ্যতা অর্থাৎ মিসরীয় সভ্যতা অসামান্য অবদান রেখেছে। মিসর হলো প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি। পৃথিবীতে যত প্রাচীন সভ্যতা রয়েছে তার সবই মিসরীয় সভ্যতার কাছে ঋণী। সভ্যতার উৎকর্ষের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মিসরীয়রা ব্যাপক অবদান রাখে। মিসরীয়দের অবদানের সামান্য প্রতিফলন উদ্দীপকেও দেখা যায়। উদ্দীপকে বলা হয়েছে, গোমতী নদীর অবদানের কারণে কুমিল্লার অনেক উন্নতি হয়। কুমিল্লার খাদি দেশে-বিদেশে পরিচিত। কুটির শিল্প, মৃৎ শিল্পসহ ছোট ছোট অনেক কলকারখানাও এখানে রয়েছে। মিসরীয় সভ্যতার ক্ষেত্রেও দেখা যায়, নীল নদ মিসরকে সভ্যতার পটভূমিতে দাঁড় করিয়ে দেয়। এরপর থেকে তারা ধর্ম, স্থাপত্য, ভাস্কর্য প্রভৃতির চরম উৎকর্ষ সাধন করে। প্রাচীন মিসরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। পাথর কেটে প্রকান্ড সৌধ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। তারা মৃতদেহকে চিরস্থায়ী করার জন্য তা মমি করে পিরামিডে সংরক্ষণ করত। এ পিরামিডের নির্মাণশৈলী এখনও বিশেষজ্ঞদের বিস্মিত করে। মিসরীয়দের হাতেই তৈরি হয়েছে বিখ্যাত কার্নাক ও লুক্স-এর মতো মন্দির। পাথর কেটে কেটে তারাই তৈরি করেছে স্ফিংকসের মতো প্রাচীন ভাস্কর্য। প্রাচীন মিসরীয়রা এক ধরনের চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে যার নাম 'হায়ারোগ্লিফিক'। এছাড়া অক্ষর ও বর্ণভিত্তিক হিরাটিক ও ডেমোটিক লিখন পদ্ধতিও তারা ব্যবহার করত। মিসরীয়রাই সর্বপ্রথম গণনা পদ্ধতি আবিষ্কার করে। আর এ পদ্ধতি থেকেই পরবর্তী সময়ে বর্ষপঞ্জি, ৩৬৫ দিনে বছর এবং ৩০ দিনে মাস চালু করেছিলেন। চিকিৎসা বিষয়ক গ্রন্থ মেটিরিয়া মেডিকা মিসরীয়রাই প্রণয়ন করে। মিসরীয়দের রচিত সাহিত্যিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে মেফাইট ড্রামা' 'টেল অব দ্য টু ব্রাদার্স" "মৃতদের পুস্তক", "আতেনের হিম' প্রভৃতি। এ লেখাগুলো থেকে সমকালীন সমাজ ও রাষ্ট্রকাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। মিসরীয়দের দর্শন চর্চার নিদর্শন পাওয়া যায় 'বীণাবাদকের গান', 'বাকপটু কৃষকের জবানবন্দি' নামের শিলালিপিতে। পরিশেষে বলা যায়, সভ্যতার ইতিহাসে নানা ধরনের আবিষ্কার, জ্ঞান- বিজ্ঞানের অগ্রগতি, শিল্প-সংস্কৃতির বিকাশে মিসরীয়রা অগ্রদূতের ভূমিকা পালন করছে। তাই মানবসভ্যতায় তাদের অবদান অতুলনীয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।